ছোটপর্দায় ফিরছেন নীল, এই নতুন ধারাবাহিকে কার সাথে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা? জানলে অবাক হবেন আপনিও

বাংলা টেলিভিশন (Television) দুনিয়ার জনপ্রিয় মুখ অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। গত বছর নভেম্বরের শুরুতে শেষ হয়েছিল তাঁর অভিনীত ধারাবাহিক বাংলা মিডিয়াম (Bangla Medium)। মাঝে কেটে গিয়েছে আটটা মাস। ছোটপর্দায় দেখা নেই নীল ভট্টাচার্যের। তাঁকে আরও একবার ধারাবাহিকে দেখার জন্য চাতক নয়নে অপেক্ষা করছিলেন অনুরাগীরা।

এবার সেই অপেক্ষায় দাঁড়ি পড়তে চলেছে। সূত্রের খবর, খুব শিগগির জি বাংলার পর্দায় দেখা মিলবে নীলের। নয়া ধারাবাহিকের হাত ধরে ফের জি-এ ফিরতে চলেছেন অভিনেতা। নেপথ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামি প্রযোজনা সংস্থা এন আইডিয়াজ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিক মানেই বড় গ্ল্যামর ও চাকচিক্যপূর্ণ বড় ব্যানারের মেগা।

সদ্য শেষ হয়েছে এন আইডিয়াজের ‘আলোর কোলে’। তারপর শুরু হয়েছে প্রোডাকশনের নতুন মেগার কাস্টিং। লিড হিসেবে নির্বাচিত হয়েছে নীলের নাম। কোন চ্যানেলে আসছে নতুন মেগা? নীলের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন কোন অভিনেত্রী? এই নিয়ে শোরগোল শুরু হয়েছে দর্শকমহলে। দর্শকরা জানতে আগ্রহী অভিনেত্রী তিয়াশার লেপচার পর কার সঙ্গে জুটি বাঁধবেন নীল?

জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক

শোনা যাচ্ছে, জি বাংলার পর্দায় আসছে নয়া ধারাবাহিক। নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় থাকছেন নীল ভট্টাচার্য। বাংলা মিডিয়ামের পর মাঝে একাধিক গল্পের অফার পেলেও, অজানা কারণে নীলকে দেখা যায়নি টেলিভিশনে। এই সময়টা নীল সম্পূর্ণ বিনিয়োগ করেছিলেন অন্য ধারার কাজে। জনপ্রিয় এক ওয়েব সিরিজে ক্যামিও করেছিলেন নীল। এছাড়াও একাধিক প্রথম সারির পত্রিকায় মডেল হিসেবে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: ফুলশয্যার রাতেই অনির্বাণের মন বিষিয়ে দিলো শৌর্যের দেওয়া উপহার! কী এমন রয়েছে সেই উপহারে?

নীল ভট্টাচার্যের ছোটপর্দায় ফেরার খবরে খুশি অনুরাগীরা। স্টুডিওপাড়া সূত্রে খবর, নীলের বিপরীতে নায়িকা হিসাবে দেখা মিলবে অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের। সদ্য শেষ হয়েছে স্বীকৃতি ধারাবাহিক ‘আলোর কোলে’। আলোর কোলেও প্রযোজনা করেছিল এন আইডিয়াজ ক্রিয়েশন। প্রযোজনার সংস্থার নতুন ধারাবাহিকেও নায়িকা হিসেবে দেখা যাবে স্বীকৃতিকে।

Back to top button