টানা চোদ্দ ঘণ্টা শ্যুটিং করে পড়াশোনা, মাধ্যমিকে কত নম্বর পেল ‘রামপ্রসাদ পত্নী’?

প্রকাশ্যে মাধ্যমিক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফলাফল। এ বছরের পরীক্ষার্থী তালিকায় ছিল জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্মিলি আচার্যর নাম। শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে পুরোদমে পড়াশোনা চালিয়ে গিয়েছেন অভিনেত্রী। বয়সে এখনও ১৬-র গণ্ডি পার করেননি অভিনেত্রী, অথচ দীর্ঘ ৬ বছরের অভিনয় কেরিয়ার তাঁর।
‘প্রথম প্রতিশ্রুতি’ ধারাবাহিকে সুস্মিলির নজরকাড়া অভিনয় জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিল তাঁকে। তারপর ধারাবাহিকপপ্রেমীদের ঘরের মেয়ে ওঠে ‘সৌদামিনীর সংসার’-এর সৌদামিনী হিসাবে। কয়েকদিন আগে তাঁকে দেখা গিয়েছিল স্টার জলসার ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে রামপ্রসাদের স্ত্রী সর্বাণীর ভূমিকায়।
তবে এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে রামপ্রসাদ ধারাবাহিকটি। তবে ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন শ্যুটিংয়ের ফাঁকে মাধ্যমিকের পড়াশোনার প্রস্তুতি নিয়েছেন সুস্মিলি।টানা ১২-১৪ ঘণ্টা শ্যুটিং সামলে পড়াশুনা চালিয়ে যাওয়া ছোট্ট মেয়েটার পক্ষে সম্ভব ছিল না। তবে ব্যস্ততা, চ্যালেঞ্জকে বুড়ো আঙুল দেখিয়ে মাধ্যমিকে কেমন ফল করলেন অভিনেত্রী?

মাধ্যমিকে কত শতাংশ নম্বর পেলেন রামপ্রসাদ-এর অভিনেত্রী সুস্মিলি আচার্য?
সুস্মিলি গরফার আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী। মাধ্যমিকে ৫০% নম্বর পেয়েছেন তিনি। যদিও ফলাফলে বিশেষ খুশি নন অভিনেত্রী। আশা করেছিলেন অন্তত ৬০% নম্বর পাবেন। তবে সুস্মিলির মা বলেছেন, ‘ও প্রতিদিন ১২-১৪ ঘণ্টা শ্যুটিং করে পড়াশোনা চালিয়েছে, এটাও কম বড় পাওয়া নয়’।
আরো পড়ুন: পর্ণার টোপ গিলে নিল ঘোতন, ইশার কথা না শুনেই পাত্রী দেখতে পালিয়ে এলো সে, ছদ্মবেশ ধারণ করল অখিলেশ অমিতেস সৃজন!
এরপর কী করবেন সুস্মিলি? অভিনেত্রীর পরিকল্পনা কলা বিভাগে ভর্তি হবেন তিনি। তারপর কলেজে ইংরেজিতে স্নাতক ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে চান। এতদিন মেকআপ রুমে বা শটের ফাঁকে পড়াশোনা চালিয়েছেন। ভবিষ্যতেও সেইভাবেই এগিয়ে যাবেন। মন খারাপ হলেও আত্মবিশ্বাসী সুস্মিলি।

