জি বাংলার নতুন ধারাবাহিকে এবার হারিয়ে যাওয়া পুরনো নায়ক! খুব তাড়াতাড়ি আসছে প্রথম প্রোমো!

জি বাংলা (Zee Bangla), স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক। নতুন সব প্রোডাকশন হাউজের তরফ থেকে আনা হচ্ছে বিভিন্ন ধরনের ধারাবাহিক। ইতিমধ্যে স্টার জলসার (Star jalsha) পক্ষ দুটি নতুন ধারাবাহিকের প্রমো ভিডিও সামনে এসেছে। এবারে জি বাংলার (Zee Bangla) পর্দাতে আসছে আরো একটি নতুন ধারাবাহিক।

জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক

জি বাংলার পর্দায় এর আগে ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, বক্সিং নিয়ে ধারাবাহিক হয়েছে। এবারে হকি খেলা সংক্রান্ত নতুন ধারাবাহিক শুরু হচ্ছে জি বাংলার পর্দায়। ব্যাডমিন্টন নিয়ে তৈরি মেগা ‘দ্বীপ জ্বেলে যাই’-তে অভিনয় করতে দেখা গিয়েছিল নবনীতা দাসকে, ফুটবল নিয়ে ধারাবাহিক জয়ীতে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী দেবাদ্রিতা বসুকে। ক্রিকেট সংক্রান্ত ধারাবাহিক ছিল উমা। সেখানে অভিনয় করেছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। আর বর্তমানে বক্সিং সংক্রান্ত ধারাবাহিক ফুলকিতে অভিনয় করতে দেখা যাচ্ছে দিব্যানী মন্ডলকে।

ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী

এবারে হকিকে কেন্দ্র করে এই ধারাবাহিক নিয়ে জি বাংলার পর্দায় আসছে টেন্ট সিনেমা প্রোডাকশন। তবে এই ধারাবাহিকের কোন অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে তা নিয়ে কৌতূহল জন্মেছে দর্শকের মনে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে যে অভিনেত্রীকে দেখা যেতে চলেছে তিনি দর্শক মহলের বিশেষ পরিচিত। এর আগেও বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। শুরুটা পার্শ্ব চরিত্রে অভিনয় করা দিয়ে হলেও বেশ কয়েকটি ধারাবাহিকে ইতিমধ্যে নায়িকা চরিত্রে দেখা মিলেছে তার। তিনি আর কেউ নন সকলের প্রিয় দীপান্বিতা রক্ষিত।

দীপান্বিতাকে প্রথমবার স্টার জলসার ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপরেই স্টার জলসার তুঁতে, খুকুমণি হোম ডেলিভারি মত জনপ্রিয় ধারাবাহিকে নায়িকা চরিত্র দেখা গিয়েছে তাকে। কিছুদিন আগেই শেষ হয়েছে তার অভিনীত সান বাংলার ধারাবাহিক ‘মঙ্গলময়ী মা শীতলা’। এটাই ছিল দীপান্বিতার করা শেষ কাজ। এবারে দীর্ঘ কয়েক মাসের বিরতির পর ফের পর্দায় ফিরছেন দীপান্বিতা।

আরও পড়ুন: প্রথমবার নিজের বাবার মুখোমুখি আঁখি! মহা বিপাকে প্রিয়রঞ্জন! দুর্ধর্ষ আজকের পর্ব

টেন্ট প্রোডাকশন হাউজ এই নতুন ধারাবাহিক নিয়ে আসছে জি বাংলার পর্দায়। তবে ধারাবাহিকটি কবে থেকে শুরু হচ্ছে, দীপান্বিতার বিপরীতে দেখা যেতে চলেছে জনপ্রিয় টেলি নায়ক ইন্দ্রজিৎ বসুকে। রাশি তার নাম ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনেতা জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ফের একেবারে প্রধান চরিত্রে প্রধান চ্যানেলে দেখা যেতে চলেছে তাকে। কেমন লাগবে এই নতুন জুটিকে? কি মনে হয় দর্শকদের?

Back to top button