খুব শীঘ্রই প্রধান চ্যানেলে নতুন মেগা! আসছে বরফি! থাকছে জনপ্রিয় নায়িকা!

ধারাবাহিক জগতে শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial)স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) পর্দায় এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুই শালিক এবং রাঙামতী তীরন্দাজ। অন্যদিকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী, পরিণীতা। আবার স্টার জলসাতে কদিন পরেই শুরু হবে গৃহপ্রবেশ। আর জি বাংলায় শুরু হবে মিত্তির বাড়ি। সব কটি ধারাবাহিক যে জমজমাট হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। তেমনই আরও এক নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই।

বাংলা ধারাবাহিকের পর্দায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। কবে শুরু হবে, কোন ধারাবাহিক, নায়ক নায়িকা কে সবই আপনাদের জানাবো আজকের এই প্রতিবেদনে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে খবর পেয়েছেন যে জি বাংলা, স্টার জলসার মতন বেশকিছু চ্যানেলে বেশকিছু প্রোডাকশন হাউজের তরফ থেকে শুরু হবে এক গুচ্ছ নতুন ধারাবাহিক।

আসছে আরেকটি নতুন ধারাবাহিক

ব্লুজ প্রোডাকশন, টেন্ট সিনেমা, রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজের তরফ থেকে শুরু হওয়ার অপেক্ষায় একাধিক ধারাবাহিক। এরই মধ্যে খুব শীঘ্রই আসছে আরেকটি নতুন ধারাবাহিক। সেই নতুন ধারাবাহিকের নামও ঠিক করা হয়ে গিয়েছে। এছাড়া ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে কোন নায়ক নায়িকা থাকবে সেটাও জানা গিয়েছে।

ধারাবাহিকের নায়ক নায়িকা চরিত্রে যাদের দেখা যেতে চলেছে তারা দর্শকমহলে বেশ পরিচিত। দর্শকেরা তাদের খুব ভালো করে চেনেন। এর আগে বহু ধারাবাহিকে তাদের সবাইকেই দেখা গিয়েছে। তবে অনেকবছর তারা ছোটপর্দায় কাজ করেননি। তবে করা এই অভিনেতা অভিনেত্রী?

আরও পড়ুনঃ বাবা থেকে লুকিয়ে প্রেম! মেয়ে প্রেম করছে জানতে পারায় ধুন্দুমার! বাবার ভয়ে কাঁটা রঞ্জিত কন্যা কোয়েল!

নতুন ধারাবাহিকটি শুরু হচ্ছে স্টার জলসার পর্দায়। ধারাবাহিকের নাম এখনো পর্যন্ত বরফি রাখা হয়েছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী তৃণা সাহা, সমু সরকার ও নায়ক চরিত্রে দেখা যেতে চলেছে রাজদ্বীপ গুপ্তকে। এখনো পর্যন্ত এই টুকুই জানা গিয়েছে। যদিও চ্যানেলের পক্ষ থেকে এখনো কোনো কথাবার্তা হয়নি।

Back to top button