বাবা থেকে লুকিয়ে প্রেম! মেয়ে প্রেম করছে জানতে পারায় ধুন্দুমার! বাবার ভয়ে কাঁটা রঞ্জিত কন্যা কোয়েল!

তিনি টলিউডের অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী। যাকে সকলে ‘টলিউড কুইন’ নামে চেনেন। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) নিয়ে। টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল (Koel Mallick) যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হয়নি। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল ( Koel Mallick )

বর্তমানে অভিনয়ের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। স্বামী নিসপাল সিং রানা আর পুত্র সন্তান কবীরকে নিয়ে তার সুখের সংসার। আরেক সন্তান খুব শীঘ্রই পৃথিবীর আলো দেখতে চলেছে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সোশ্যাল মিডিয়ায় খুব একটা আলোচনা করেন না কোয়েল। পছন্দ করেন না নিজের ব্যক্তিগত জীবনকে সবার সামনে আনতে।

কোয়েলের বিয়ের আগের সম্পর্ক

সেই কারণে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক ঘটনাই আমরা জানতে পারি না অনেক সময়। যেমন অভিনেত্রীর প্রেম জীবন সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। অভিনেত্রী বিয়ের আগে কটা প্রেম করেছেন, কয়জনকে ডেট করেছেন সেই সম্পর্কে কোন ধারণাই নেই কারোর। আর নেটিজেনদের তো সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আগ্রহ থাকে। জানতে ইচ্ছা করে তারা ব্যক্তিগত জীবনে কি করছে না করছে।

 

koel mallick kabir

তেমনি অভিনেত্রী কোয়েল কার সঙ্গে প্রেম করেছেন সেটা জানতে আগ্রহী তার ভক্তরা। অভিনেত্রী কোয়েল বিয়ের আগে দীর্ঘ সাত বছর ধরে নিসপাল রানার সঙ্গে প্রেম করেছেন। বিয়ের আগে তারা একাধিক বার ডেটেও গিয়েছেন। কিন্তু সেই খবর ঘুণাক্ষরেও কাউকে জানতে দেয়নি কোয়েল। কোনদিনও কোয়েল এর বিয়ের আগে কেউ এই খবর জানতেই পারেননি। এমনকি পরিবারের থেকেও লুকিয়ে প্রেম করতে যেতেন দুজনে। তবে বাবা রঞ্জিত মল্লিকের চোখকে কিন্তু খুব বেশিদিন ফাঁকি দিতে পারেনি অভিনেত্রী। মেয়ে প্রেম করছে শুনে এই ভয়ঙ্কর কাজ করেছিলেন মেয়ের সাথে।

আরও পড়ুনঃ “আঙুর ফল টক”! টিয়ারপি কমার অদ্ভুত কারণ দেখিয়ে সমালোচনার মুখে সোনামণি!

একদিন খাওয়ার টেবিলে বসে রঞ্জিত মল্লিক সবার সামনে বলেই ফেললেন যে ‘রানা ছেলেটা কিন্তু বেশ ভালই’। আর বাবার মুখে প্রেমিকের নাম শুনে মুচকি হেসে ফেলেছিলেন কোয়েল। তখনই সবাই ধরে ফেলেছিল রানা এবং কোয়েলের প্রেমের সম্পর্ক। তারপর আর কি দুই বাড়ির সম্মতিতে ২০১৩ সালে বিয়ে হয় নিসপাল এবং কোয়েলের। তারপর দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলি বছর। বর্তমানে এক সন্তানের মা কোয়েল এবং আরেক সন্তান খুব শীঘ্রই আসছে।

Back to top button