বাংলা ধারাবাহিক জগতে প্রথমবার! নায়িকা ছাড়াই শুরু হচ্ছে নতুন মেগা! হয়ে গেল প্রথম প্রোমোর শুটিং!

ধারাবাহিক জগতে শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial)। স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) পর্দায় এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন স্টার জলসার পর্দায় শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। অন্যদিকে জি বাংলার পর্দাতেও শুরু হয়েছে নতুন ধারাবাহিক। সব কটি ধারাবাহিক বর্তমানে জমজমাট হয়ে চলছে। তেমনই আরও এক নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই।

বাংলা ধারাবাহিকের পর্দায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। কবে শুরু হবে, কোন ধারাবাহিক, নায়ক নায়িকা কে, বা আদেও আছে কিনা সবই আপনাদের জানাবো আজকের এই প্রতিবেদনে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে খবর পেয়েছেন যে জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলার মতন বেশকিছু চ্যানেলে বেশকিছু প্রোডাকশন হাউজের তরফ থেকে শুরু হবে এক গুচ্ছ নতুন ধারাবাহিক।

আসছে আরেকটি নতুন ধারাবাহিক

ব্লুজ প্রোডাকশন, টেন্ট সিনেমা, রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজের তরফ থেকে শুরু হওয়ার অপেক্ষায় একাধিক ধারাবাহিক। এরই মধ্যে খুব শীঘ্রই আসছে আরেকটি নতুন ধারাবাহিক। জনপ্রিয় চ্যানেলের পর্দায় আসছে ব্লুজ এর নতুন ধারাবাহিক। তবে এর বছর ধরে সে ধরনের ধারাবাহিক আমরা দেখে এসেছি তার থেকে একেবারে আলাদা হতে চলেছে এই ধারাবাহিক।

ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও মুক্তি পেয়েছে। আর সেখানেই নাকি কোন রকম নায়িকাকে ছাড়াই শুটিং শুরু হয়েছে। এই ধারাবাহিকটি নায়িকা ছাড়াই নাকি দেখা যাবে। এই প্রথম বাংলা ধারাবাহিকে এমন কোন ধারাবাহিক আসছে যেখানে কোন নায়িকা নেই।

আরও পড়ুনঃ মাঝপথে ধারাবাহিক ছাড়ছেন শ্বেতা! বিয়ের জন্যই কি তবে এমন সিদ্ধান্ত! নিজের মুখেই জানালেন অভিনেত্রী!

তবে আসল ঘটনা হলো, সান বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক। ধারাবাহিকটি ব্লুজ প্রোডাকশন হাউজ এর। এবারে ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিওতে নায়িকার মুখ দেখানো হয়নি। জানা যাচ্ছে নায়িকা নাকি এখনো পর্যন্ত ঠিক করাই হয়নি। যার কারণে অন্য একজনকে নিয়ে ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও শুট করা হয়েছে। খুব শীঘ্রই নায়িকা ঠিক করে তার সঙ্গে শুটিং শুরু হবে।

Back to top button