মাঝপথে ধারাবাহিক ছাড়ছেন শ্বেতা! বিয়ের জন্যই কি তবে এমন সিদ্ধান্ত! নিজের মুখেই জানালেন অভিনেত্রী!

এই মুহূর্তে বাংলা মেগা ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে যে ধারাবাহিকটি অন্যতম জনপ্রিয় সেটি হলো জি বাংলার (Zee Bangla) কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। বেশ কয়েক মাস হল এই ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ইতিমধ্যে ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু বেশ ছড়িয়ে পড়েছে চারিদিকে। দর্শকরা ধীরে ধীরে শ্যামলী অনিকেতের জুটি পছন্দ করতে শুরু করেছেন।

প্রতিদিন ধারাবাহিকের নিত্যনতুন টুইস্ট দর্শকদের ধারাবাহিক দেখার জন্য আগ্রহী গড়ে তুলছে দিনে দিনে। কিভাবে একজন মেয়ে একা লড়াই করে সমাজে টিকে থাকতে পারে সেই গল্পই সবাইকে বলছে শ্যামলী। আর অন্যদিকে অনিকেত শ্যামলীর খুনসুটি মাখা কেমিস্ট্রি তো দেখানো হচ্ছেই। প্রায় প্রতি সপ্তাহেই ধারাবাহিকে থাকে নানা রকম চমক। তবে এবারে এই ধারাবাহিকের ভক্তদের জন্য রইলো বিরাট দুঃসংবাদ।

Kon Gopone Mon Bhesechhe Today episode 26 November

ধারাবাহিক ছাড়ছেন নায়িকা

বেশ কিছুদিন ধরে গুঞ্জনে শোনা যাচ্ছে ধারাবাহিকের নায়িকা শ্বেতা ভট্টাচার্যকে নাকি আর দেখা যাবে না ধারাবাহিকে। ধারাবাহিক থেকে নাকি সেই সরে যাচ্ছেন অভিনেত্রী। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? সেই নিয়ে দর্শকমহলে শুরু হয়েছে গুঞ্জন। বেশ কিছুদিন ধরে এই গুঞ্জন মাথা চারা দিয়েছিল।

অনেকে দর্শক ভাবছেন হয়তো বিয়ের জন্যই ধারাবাহিক ছাড়ছেন অভিনেত্রী। সামনের বছরেই টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেতা রুবেল দাসের সঙ্গে নতুন সংসার শুরু করবেন শ্বেতা। কিছুদিন আগেই তাদের আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে। দুই বাড়ির সাথে নিজেদের নতুন জীবনের পথ চলা শুরু করেছে শ্বেতা রুবেল। দীর্ঘ কয়েক বছরের প্রেম অবশেষে পরিণতি পেতে চলেছে।

Shweta Bhattacharya

আরও পড়ুনঃ সামনে এলো রুবেল শ্বেতার বিয়ের কার্ড! প্রকাশ্যে বিয়ের তারিখ! কবে চার হাত এক করছেন এই মিষ্টি জুটি?

তবে বিয়ের জন্য শ্বেতার ধারাবাহিক থেকে সরে যাওয়া নিয়ে দর্শকদের মধ্যে নানান জল্পনা তৈরি হয়েছে। তবে সম্প্রতি এই নিয়ে শ্বেতাকে সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন ‘পুরো বিষয়টাই ভুয়ো, মিথ্যে এমন কিছুই ঘটছে না। এ বার শ্যামলী নিজে দাঁড়িয়ে থেকে অনিকেতের বিয়ে দেবে। এমন টানটান উত্তেজক মুহূর্তে ধারাবাহিক ছেড়ে দেব! এমনটা হয় নাকি?’

Back to top button