আনন্দী’র টাইম স্লট প্রকাশ্যে! হইচই নেট পাড়ায়! শেষ হতে চলেছে বিরাট জনপ্রিয় মেগা!

জি বাংলা (zee bangla) তাদের পরবর্তী ধারাবাহিক ‘আনন্দী’র (Anandi) প্রোমো প্রকাশ করেছিল বেশ কিছুদিন হল। সাথে সাথেই তা বাড়িয়ে দেয় দর্শকদের উত্তেজনা। কারণ এই সিরিয়ালের মাধ্যমেই কামব্যাক হতে যাচ্ছে ঋত্বিক (Writtik) অন্বেষার (Anneshwa) জনপ্রিয় জুটি। ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader eai poth jodi na sesh hoy) ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে উঠছিল এই জুটি। দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল তারা। ফলে জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে তাদের আবার নতুন ভূমিকায় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

যিশু সেনগুপ্তের সাথে বিবাহ বিচ্ছেদের পর নিজের প্রোডাকশন হাউজ ‘মিনি চিনি মাম্মাস প্রোডাকশন’ ‌খুলেছেন নীলাঞ্জনা। সেই প্রোডাকশনের প্রথম ধারাবাহিক হিসেবে ‘আনন্দী’কেই বেছে নিয়েছেন নীলাঞ্জনা। আগস্টের শেষ দিকেই নতুন প্রোডাকশনের হাত ধরে আবার ছোট পর্দায় আসার কথা ছিল এই ধারাবাহিকের। আসতে বেশ কিছুটা দেরী করে ফেলেছে ‘আনন্দী’

Anandi is coming in the afternoon slot

প্রোমোতে দেখা গিয়েছিল‌ নায়কের ঠাম্মি ইঞ্জেকশন নিতে একদমই রাজি নন। আর নায়কও ঠাম্মিকে ইঞ্জেকশন দিতে গিয়ে নাজেহাল। নায়িকা সেই সংশয় থেকে খুব সহজেই বাঁচায় নায়কে। ঠাম্মিকে লুডো খেলায় ব্যস্ত রেখে আনন্দী নিপুন হাতে দিয়ে দেয় ইঞ্জেকশন। তা দেখে হতভম্ব হয়ে যান নায়ক। মিষ্টি প্রেম থেকে পারিবারিক গল্পের আভাস পাওয়া গেছে ধারাবাহিকে। দর্শকদের মনেও দাগ কেটেছেএই প্রোমো। তা সত্ত্বেও কেন আসতে দেরি করছে আনন্দী সেটাই এখন কৌতুহলের বিষয়।

সব ঠিকই ছিল। আগষ্টের শেষ দিকেই আসার কথা ছিল আনন্দীর‌ । প্রথমে শোনা যাচ্ছিল দুপুরের স্লটে আসবে আনন্দী। সেই নিয়ে নির্মাতাদের মধ্যে তৈরি হয় সংশয় । চ্যানেলের সাথে সময়ের বনিবনা না হওয়ায় এবং অভ্যন্তরীণ কিছু সমস্যার জন্য থমকে গেছিল ধারাবাহিকের কাজ। ফলে সময় মতো আসা হয়নি আনন্দীর। তবে দর্শকদের মন খারাপ করার দরকার নেই। তাদের জন্য আছে খুশির খবর।

আরও পড়ুন: কমলিনীর বিরুদ্ধে মিলল বিরাট প্রমাণ! নিজে বাঁচতে মিহির ঘাড়ে কোপ বসালো সে!

সাময়িক ভাবে কাজ থমকে যাওয়ায় দেরি হলেও ছোটপর্দায় আসতে চলেছে আনন্দী। পুনরায় শুরু হয়েছে ধারাবাহিকের কাজ। জানানো হয়েছে ১৬ ই সেপ্টেম্বরের থেকে ছোটপর্দায় চলে আসবে আনন্দী। রাতের স্লটেই আসার সম্ভাবনা রয়েছে এই ধারাবাহিকের। নিশ্চিত ভাবে সময় জানা না গেলেও মনে করা হচ্ছে সন্ধ্যা ৬:৩০ এ দেখানো হবে ধারাবাহিকটি। এবার আর শুধু কয়েকদিনের অপেক্ষা। ঋত্বিক অন্বেষার হিট জুটি আবার‌ কি নতুন ম্যাজিক নিয়ে আসে ছোট পর্দায় সেটাই দেখার।

Back to top button