জগদ্ধাত্রী ধারাবাহিকে টাইম লিপ! নায়িকার মেয়ে দুর্গা হয়ে প্রবেশ করছে জনপ্রিয় অভিনেত্রী!

এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagadhatri)। এতগুলো দিন কেটে যাওয়ার পরেও ধারাবাহিকের জনপ্রিয়তায় একটু ভাটা পড়েনি। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক ভালো জায়গা দখল করে রেখেছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং জগদ্ধাত্রীর বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জীকে (Soumyadeep Mukherjee)।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, অনেক কষ্ট করে অনেক ঝুঁকি নিয়ে প্রায় জীবন বাজি রেখে নিজের সন্তান দুর্গাকে পৃথিবীর বুকে এনেছে জগদ্ধাত্রী। ঠিক যে সময় থেকে দুর্গা ভূমিষ্ঠ হয়েছে তখন থেকেই তার ওপর একের পর একের আঘাত আনার চেষ্টা করেই চলেছে তারই আপনজন। নিজের অজান্তেই কেবলমাত্র জন্ম নিয়ে অনেক শত্রু বানিয়ে ফেলেছে ছোট্ট দুর্গা।

ডাক্তার জানিয়ে দিয়েছে জগদ্ধাত্রীর হাতে আর বেশি সময় নেই। তার শরীর ক্রমাগত ক্ষয় হচ্ছে এবং একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। এমন অবস্থাতেও সে নিজের দায়িত্ব-কর্তব্য থেকে এক চুলও নড়েনি। জগদ্ধাত্রী জানে তার মেয়ের ওপর এখন অনেক সংকট আসবে তাই তার মেয়েকে তাকেই রক্ষা করতে হবে।

তাই নিজের জান প্রাণ দিয়ে নিজের মেয়েকে রক্ষা করে চলেছে জগদ্ধাত্রী। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে নিজের মেয়েকে এক নিরাপদ আস্তানায় রেখে তবে শান্তিতে মরতে পারবে সে। কিন্তু যেভাবে তার পিছনে সবাই পড়ে রয়েছে তাতে বেশ ভয় পেয়ে যাচ্ছে জগদ্ধাত্রী। ঠিক এমন অবস্থায় জানা যাচ্ছে গল্প নিতে চলেছে এক বিরাট মোড়। গল্প এবার বেশ কয়েক বছর এগিয়ে যেতে চলেছে।

আরও পড়ুন: বিনাশ কালে বুদ্ধিনাশ! জলজ্যান্ত ধারাবাহিকের নাম বদলে দিয়ে ট্রোলের মুখে চ্যানেল!

কে হচ্ছে ধারাবাহিকের পরবর্তী নায়িকা?

এইবার ধারাবাহিকে আসবে দ্বিতীয় পর্ব। অর্থাৎ টাইম লিপ নেবে জগদ্ধাত্রী। বড় হয়ে যাবে জগদ্ধাত্রীর কন্যা দুর্গা। জগদ্ধাত্রীর অনুপস্থিতিতে এইবার ধারাবাহিকের হাল ধরবে সে। এখন প্রশ্ন উঠছে এই দুর্গা চরিত্রে দেখা যাবে কোন জনপ্রিয় অভিনেত্রীকে? যতদূর জানা যাচ্ছে শ্রাবণী ভূঁইয়া এই ধারাবাহিকের পরবর্তী জেনারেশনের নায়িকা অর্থাৎ জগদ্ধাত্রী মেয়ে দুর্গা হিসেবে অভিনয় করতে পারেন। তবে এখনো অব্দি প্রোডাকশন হাউজ বা চ্যানেলের তরফ থেকে কোন নির্দিষ্ট বার্তা দেওয়া হয়নি।

Back to top button