বিনাশ কালে বুদ্ধিনাশ! জলজ্যান্ত ধারাবাহিকের নাম বদলে দিয়ে ট্রোলের মুখে চ্যানেল!

ধারাবাহিক হল (Tv Serial) আমাদের প্রতিদিনের বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই ধারাবাহিকগুলো আছে বলেই কিন্তু আমাদের বাড়ির মা কাকিমারা সারাদিনের কাজের পর তাদের ক্লান্তি দূর করেন এই ধারাবাহিকগুলি (Tv Serial) দেখে। তাই ধারাবাহিকগুলির গুরুত্ব ঠিক কতটা রয়েছে দর্শকমহলে সেটা আলাদা করে বোঝাতে হবে না কাউকে। দর্শকদের মনোরঞ্জন করার জন্য এই ধারাবাহিকগুলি প্রতিদিনের ভরসা।
জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলার মতো একাধিক জনপ্রিয় চ্যানেলে একাধিক ধারাবাহিক চলতে থাকে। তবে সম্প্রতি কয়েদিন ধরে জি বাংলার চ্যানেলের যে কি হয়েছে সেটা নিজেও বুঝতে পারছে না দর্শকেরা। জি বাংলার দর্শকেরা তো রীতিমতো অবাক জি বাংলার কাণ্ডকারখানা দেখে। আর যারা হের্টস তারা তো ট্রোল করার এই সুযোগ ছাড়ছে না।
শেষ কয়েক সপ্তাহ ধরে জি বাংলা ধারাবাহিকগুলির জনপ্রিয়তা যেন একেবারেই কমে গিয়েছে। ধারাবাহিকের জনপ্রিয়তা প্রতিদিন কমছে। ধারাবাহিকের গল্প নিয়ে রীতিমতো ট্রোল হচ্ছে। ধারাবাহিকের জনপ্রিয়তা যে কমছে সেটার প্রমাণ টিআরপি তালিকাতে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে স্টার জলসা। আর প্রতি সপ্তাহে পিছিয়ে পড়ছে জি বাংলা।
ট্রোলের মুখে জি বাংলা
এবারে জি বাংলা এমন এক ভুল করল যা নিয়ে হাসাহাসি চলছে দর্শক মহলে। নেটিজেনদের মধ্যে তুমুল ট্রোল শুরু হয়েছে। সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজ থেকে দুটি ধারাবাহিক নিয়ে গোল্ডগোল শুরু হয়েছে। একটা ধারাবাহিকের ছবির নামে অন্য ধারাবাহিকের ছবি দিয়ে গন্ডগোলের মুখে পড়ল জি বাংলা। আর এত বড় জনপ্রিয় চ্যানেলে ডেট এই গন্ডগোল দেখে হাসি পাত্র হয়ে উঠেছে জি।
আরও পড়ুন: ক্ষত’বিক্ষত র’ক্তাক্ত হতেই মিরাক্কেল করল পর্ণা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
সম্প্রতি জি বাংলার পক্ষ থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে এবং সেখানে লেখা হয়েছে মালাবদল ধারাবাহিকটি আজ ১০:১৫ থেকে দেখুন। যেখানে নাম হওয়া উচিত ছিল মিঠিঝোরা ধারাবাহিক। সেখানে ধারাবাহিকের নামই বদলে দেওয়া হয়েছে। অন্যদিকে মিঠিঝোরা ধারাবাহিকের ভিডিও ক্লিপ শেয়ার করে সেখানে মালাবদল ধারাবাহিকের নাম দেওয়া হয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে ট্রোল।কমেন্ট বক্সে একাধিক নেটিজেনরা জি বাংলার চ্যানেলে কর্তৃপক্ষকে দোষারোপ করছে। কেউ কেউ আবার বলেছে জি বাংলার মাথা খারাপ হয়ে গেছে।

