‘যেখানে গ’রুর মাং’স পাওয়া যায় সেখানেই খেতে হবে? নিম্ন রুচি…’ পার্ক স্ট্রিট কাণ্ডে সায়ক চক্রবর্তীকেই পাল্টা কটাক্ষ! ‘সব নাটক, ভিউস বাড়ানোর ফন্দি…’ অভিনেতার দিকেই আঙুল তুলছে নেটপাড়া!

পার্ক স্ট্রিটের একটি নামী রেস্তোরাঁয় অভিনেতা সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) সাথে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত শুক্রবার রাতে সায়ক তাঁর দুই বন্ধু, অভিনেত্রী অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডুর সাথে নৈশভোজ করতে গিয়েছিলেন। সায়কের দাবি অনুযায়ী, তাঁরা ‘মাটন স্টেক’ অর্ডার করেছিলেন, কিন্তু রেস্তোরাঁর পক্ষ থেকে তাঁদের না জানিয়েই ‘বিফ স্টেক’ বা গরুর মাংস পরিবেশন করা হয়। সেই নিয়ে বর্তমানে উত্তাল সোশ্যাল মিডিয়া।
পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় অভিনেতা সায়ক চক্রবর্তীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তবে সায়ক ধর্মীয় ভাবাবেগে আঘাতের দাবি তুললেও, নেটিজেনদের বড় একটি অংশ তাঁর এবং তাঁর বন্ধুদের আচরণের তীব্র সমালোচনা করেছেন। সাধারণ মানুষের মতে, ভুলবশত খাবার পরিবেশন করা হলে তা নিয়ে প্রতিবাদ জানানো নিশ্চয়ই গ্রাহকের অধিকার, কিন্তু প্রকাশ্য স্থানে একজন কর্মীর ওপর চিৎকার করা বা তাঁকে জনসমক্ষে হেনস্থা করা কোনোভাবেই কাম্য নয়।
অনেকে মন্তব্য করেছেন যে, পার্ক স্ট্রিটের মতো কসমোপলিটান বা মিশ্র সংস্কৃতির জায়গায় ভুলবশত অর্ডারের অদলবদল অস্বাভাবিক কিছু নয়, কিন্তু একে যেভাবে ‘ধর্মীয় রং’ দিয়ে বড় করে দেখানো হয়েছে, তা অনুচিত। বিশেষ করে ভিডিওতে সায়কের চিৎকারের ধরণ এবং কর্মীর প্রতি তাঁর ব্যবহারকে নেটিজেনরা ভালো চোখে দেখছেন না একেবারেই।
অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন যে, একজন শিক্ষিত অভিনেতা হিসেবে কি ভদ্রভাবে বিষয়টি মিটিয়ে নেওয়া যেত না? সব মিলিয়ে, সায়কের এই আক্রমণাত্মক মনোভাব সাধারণ মানুষের কাছে সহমর্মিতা পাওয়ার বদলে বরং বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একজন নেটিজেন সায়কের ওই ভিডিওতে লিখেছেন, ‘ভুল করে হয়তো দিয়ে ফেলেছ, কিন্তু এটা করা উচিত হয়নি।’ অন্য একজন বলেছেন, ‘গোটা একটা আস্ত গরুর মাংসর স্টেক খেয়ে নিলেন অথচ আপনি বুঝতে পারলেন না মুখে দিলেই তো স্বাদ বোঝা যায় কোনটা পাঁঠার মাংস কোনটা গরুর মাংস।’ আরেকজন দাবি করেছেন, ‘যেখানে গরুর মাংস পাওয়া যায় সেখানে গেছিস কেন?’ সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল।
‘আরও পড়ুনঃ আমি ব্রাহ্মণ, আমাকে গ’রুর মাং’স খাওয়ালেন কেন?’ ম্যানেজমেন্টের ভুলে খাসির মাংস ভেবে গ’রুর মাং’স খেয়ে ফেললেন সায়ক চক্রবর্তী! পার্ক স্ট্রিটের পাবে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা!
নেটিজেনদের একাংশ বলছেন, পার্ক স্ট্রিটের ওই নির্দিষ্ট রেস্তোরাঁ বা পাবটি দীর্ঘদিন ধরেই তাদের ‘বিফ স্টেক’-এর জন্য পরিচিত। একজন গোঁড়া ব্রাহ্মণ বা ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী মানুষ হয়ে সায়ক কেন এমন একটি জায়গায় খেতে গেলেন যেখানে গরুর মাংস অত্যন্ত সাধারণ একটি পদ।

