‘আমি ব্রাহ্মণ, আমাকে গ’রুর মাং’স খাওয়ালেন কেন?’ ম্যানেজমেন্টের ভুলে খাসির মাংস ভেবে গ’রুর মাং’স খেয়ে ফেললেন সায়ক চক্রবর্তী! পার্ক স্ট্রিটের পাবে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা!

পার্ক স্ট্রিটের একটি নামী রেস্তোরাঁয় ডিনার করতে গিয়ে এক চরম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলেন টলিউড (Tollywood) অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। সঙ্গে ছিলেন তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু। সাধারণ একটি নৈশভোজ কীভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং উত্তপ্ত পরিস্থিতির রূপ নিল, তা এখন নেটদুনিয়ায় চর্চার বিষয়।
শুক্রবার রাতে সায়করা ওই রেস্তোরাঁয় দুটি ‘মাটন স্টেক’ অর্ডার করেন। খাবার আসার পর শুরুতে কিছু না বুঝেই তাঁরা খেতে শুরু করেন। ওই খাওয়ার খাবার পরই, দ্বিতীয়বার এরপর ওয়েটার মাটন স্টেক নিয়ে এসে সার্ভ করেন। তখন সায়ক বুঝতে পারেন, তাদের না জানিয়েই বিফ স্টেক অর্থাৎ গরুর মাংস খাইয়ে দেওয়া হয়েছে।। সায়কের অভিযোগ, পাঁঠার মাংসের বদলে তাঁদের না জানিয়েই গরুর মাংস পরিবেশন করা হয়েছিল।
সায়ক জানান, তিনি একজন হিন্দু ব্রাহ্মণ হয়ে না জেনেই এই খাবার খেয়ে ফেলেছেন, যা তাঁর ধর্মীয় বিশ্বাসে বড় আঘাত। সেই সময়ের একটি ভিডিও সায়ক ফেসবুকে শেয়ার করেন, যেখানে দেখা যায় সায়ক প্রশ্ন করেন, কেন তাঁকে না জানিয়ে এমনটা করা হলো? ক্ষুব্ধ সায়ক পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, “আমি যদি আপনাকে না জানিয়ে শুয়োরের মাংস খাওয়াতাম, আপনি কি খেতেন?”
বচসা চলাকালীন ওই কর্মী দাবি করেন, তিনি অর্ডার শুনতে ভুল করেছিলেন। যদিও সায়ক ও তাঁর বন্ধুরা এই যুক্তি মানতে নারাজ ছিলেন। তাঁদের মতে, এটি কেবল অর্ডারের ভুল নয়, বরং গ্রাহকের খাদ্যাভ্যাস ও ধর্মের প্রতি চরম গাফিলতি। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের ওই পাবে ব্যাপক শোরগোল পড়ে যায়।
আরও পড়ুনঃ পিকনিকের আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে! ব’ন্দুকের নলের ডগায় রায়ান ও পারুলের জীবন! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
ভিডিওতে সায়ককে ওই ওয়েটারের উপর চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমি একজন ব্রাহ্মণ। আপনি আমাকে না জানিয়েই কী করে গরুর মাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন!’ পাশাপাশি অনন্যাও ওই ওয়েটারের উপর চিৎকার করতে থাকেন। এই ঘটনায় গোটা সোশ্যাল মিডিয়াতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

