হিন্দু ব্রাহ্মণ হয়ে শিবরাত্রিতে হিন্দু ধর্মকে অপমান, বয়কটের ডাক গীতাকে!

বর্তমান সময়ে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো গীতা এলএলবি (Geeta LLB)। ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয় দর্শকমহলে। ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে কোন কথাই হবে না। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ধারাবাহিকটি দুর্দান্ত ফলাফল করে। মাঝেমধ্যেই হয় বেঙ্গল টপার। বেশ কয়েক মাস হলো ধারাবাহিকটি শুরু হয়েছে স্টার জলসার পর্দায়। আর ইতিমধ্যে দর্শকদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে।
ধারাবাহিকটি ব্লুজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শুরু হয়েছিল স্টার জলসার পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর হিয়া মুখার্জি। যাকে আমরা ধারাবাহিকে গীতা চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। এই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন হিয়া। দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এই ধারাবাহিকের হাত ধরে।

বর্তমানে ধারাবাহিকের শিবরাত্রির মহা এপিসোড দেখানো হচ্ছে আর এই নিয়ে বিরাট বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন কোনও দিন শিবের মাথায় জল ঢালেননি, উপোস করা দূরের কথা। অভিনয়ের খাতিরে ছোট পর্দার জন্য শিবরাত্রি পালন করলেন তিনি। তাছাড়া আমরা প্রত্যেকেই জানি শিবলিঙ্গ পূজিত হয়ে থাকে বেশিরভাগ জায়গায়। এতদিন পর্যন্ত এই বিষয়টা নাকি জানতেন না হিয়া। শিব লিঙ্গ পূজিত হয় এই ব্যাপারটা জানার পর অভিনেত্রী যা করেছেন সেটা শুনে রাগে ক্ষোভে ফেটে পড়েছে সনাতন ধর্মের মানুষজন। অনেকে হিয়া মুখার্জিকে বয়কট করার দাবি করেছেন। অসংখ্য নেটিজেন সাক্ষাৎকারের কমেন্ট বক্সে গীতা এলএলবি এবং হিয়া মুখার্জিকে বয়কট করার দাবি করেছেন।
একজন কমেন্ট বক্সে দাবী করেছেন “আজ থেকে আমি হিয়া মুখার্জি এবং গীতা এলএলবি ধারাবাহিককে বয়কট করলাম। শুধুমাত্র আমি জি বাংলার ফ্যান বলে নয়, একজন সনাতন হিন্দু ধর্মের মানুষ হয়ে আজ থেকে আমি বয়কট করলাম অভিনেত্রীকে।”
আরও পড়ুনঃ “আজকেও আমার ছেলে ছেঁড়া একটা টি-শার্ট পরেই ঘুরে বেড়ায়!”- ভালো মাইনের চাকরি ছেড়ে অভিনয়! কঠিন সময় কাটিয়ে আজ সাফল্যের দোরগোড়ায় সুব্রত গুহ রায়!
কিন্তু আসলে অভিনেত্রী এমন কিছুই বলতে চাননি। তার কথাটাকে ভুল বুঝেছে একদল নেটিজেন। অভিনেত্রীকে যখন জিজ্ঞাসা করা হয় সব ঈশ্বরের মূর্তিপুজো হয়। কেবল শিবের লিঙ্গপুজো!… কথা তুলতেই হিয়া বললেন, “আমি অনেক দিন পর্যন্ত জানতাম, এটাই মূর্তি। ঈশ্বরের বিশেষ কোনও অবয়ব।” প্রকৃত সত্য জানার পর? এ বার হাসিতে ফেটে পড়ে তাঁর জবাব, “প্রকৃত সত্যি জানার পরেও ঈশ্বরকেই মেনেছি।”

