‘দৃষ্টিটা শকুনের…নিজেই একটা শকুন’ ‘শকুনের অভিশাপে গরু ম’রে না’ বিয়ের কদিন যেতে না যেতেই সায়ককে চরম অপমান সুকান্তর! এমন অদ্ভুত মন্তব্যে উত্তাল নেটপাড়া!

টেলিপাড়ার অন্দরে বন্ধুত্ব আর মান-অভিমান নতুন কোনো বিষয় নয়। তবে এবার যা ঘটল, তা যেন কেউ কল্পনাও করতে পারেননি। দীর্ঘদিনের বন্ধুত্ব, আড্ডা আর খুনসুটির সম্পর্কের মাঝে হঠাৎই ঢুকে পড়ল তিক্ততা। টেলিভিশনের পরিচিত মুখ সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) এবং অনন্যা গুহর (Ananya Guha) বন্ধুত্বের কথা কারোরই অজানা নয়। কিন্তু সম্প্রতি অনন্যা এবং সুকান্তর বিয়ের রেশ কাটতে না কাটতেই সেই সম্পর্কেই যেন কালো মেঘের ছায়া দেখা দিল। প্রকাশ্যে সায়ককে সুকান্তর করা এক কড়া মন্তব্য নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।
অনন্যা এবং সায়ক দুজনেই টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ। একাধিক ধারাবাহিকে তাঁদের সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছে। অন্যদিকে, সুকান্ত অনন্যার জীবনের বিশেষ মানুষ হলেও সায়কের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত সহজ ও সাবলীল। এমনকি বিয়ের আগের আইবুড়ো ভাত থেকে শুরু করে বিয়ের প্রতিটি অনুষ্ঠানেও সায়ককে দেখা গিয়েছিল একেবারে ঘরের মানুষের মতো। তিন বন্ধুর এই অটুট বন্ধন দেখে অনেকেই ঈর্ষা করতেন। কিন্তু বিয়ের কয়েক দিনের মাথায় এমন কী ঘটল যে, প্রিয় বন্ধুকে অপমান করতে পিছপা হলেন না সুকান্ত?
ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্টে। সুকান্ত কুন্ডু এবং অনন্যা গুহর বিয়ের একটি পোস্টে একজন কমেন্ট করেন, ‘সায়কের দৃষ্টিটা একদম শকুনের মতন লাগছে, ও নিজেই একটা শকুন।’ এর প্রত্যুত্তরে সুকান্ত কুন্ডু লেখেন, ‘লাগুক, শকুনের অভিশাপে গরু মরে না’ যার ফলে দর্শকরা বোঝেন যে সুকান্ত সায়ক চক্রবর্তীকে নিজেই শকুন বলছেন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গেছে। বিয়ের কদিন যেতে না যেতেই কেন এমন আচরণ করলেন সুকান্ত, তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। অনেকে বলছেন, সায়কের জনপ্রিয়তাকে কি সুকান্ত সহজভাবে নিতে পারছেন না? আবার কেউ কেউ মনে করছেন, এর পেছনে হয়তো গভীর কোনো ব্যক্তিগত কারণ রয়েছে। তবে সব থেকে বেশি অবাক হয়েছেন অনন্যা ও সায়কের অনুরাগীরা। পর্দার প্রিয় মানুষগুলোর বাস্তব জীবনের এই টানাপোড়েন তাঁদের কাছে বেশ বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ ‘আমি ওর মা আর আমিই ওর বাবা…’ ছেলের জন্মদিনের পোস্টে নতুন ইঙ্গিত খনায়িকার? দুই সন্তানকে নিয়ে বিচ্ছেদের পথে অভিনেত্রী? কি বলেন মানসী সেনগুপ্ত?
আসলে সিরিয়াস কোনো বিষয় না থাকলেও, দর্শকদের মধ্যে একটা হালকা উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, নতুন জীবন শুরু করার পর সুকান্ত হয়তো সায়কের সঙ্গে স্রেফ মজা করার সুযোগ হাতছাড়া করতে চাননি। বন্ধুদের এই খুনসুটি এখন নেটদুনিয়ার হট টপিক। অনন্যাও এই পুরো বিষয়টি নিয়ে বেশ মজাই পেয়েছেন। টলিউডের এই পরিচিত মুখগুলোর মধ্যেকার এমন সহজ সম্পর্ক এবং একে অপরের পেছনে লাগার এই দৃশ্য ভক্তদের কাছে বেশ উপভোগ্য।

