‘আমি ওর মা আর আমিই ওর বাবা…’ ছেলের জন্মদিনের পোস্টে নতুন ইঙ্গিত খনায়িকার? দুই সন্তানকে নিয়ে বিচ্ছেদের পথে অভিনেত্রী? কি বলেন মানসী সেনগুপ্ত?

টলিউডে খলনায়িকার চরিত্রে পরিচিত মুখ মানসী সেনগুপ্ত, তবে সোশ্যাল মিডিয়ায় তিনি ফ্যাশন আইকন হিসেবেও সমান জনপ্রিয়। তাঁর অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম নয়। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। পরে আবার সম্পর্ক ঠিক হওয়ার খবর সামনে আসে। এর মধ্যেই দ্বিতীয়বার মা হয়ে সকলকে চমকে দেন অভিনেত্রী।

সম্প্রতি তাঁর ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন মানসী। সেখানে তিনি লেখেন, জীবনের প্রতিটি মুহূর্তই বিশেষ, আর তাঁর ছেলে তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, ছেলের জীবনে মা এবং বাবার দায়িত্ব দুটোই তিনি নিজেই পালন করবেন। এই কথাই নতুন করে নানা প্রশ্ন তুলে দিয়েছে।

পোস্টের সঙ্গে ছেলের জন্মদিনের কেক কাটার ছবিও শেয়ার করেছেন তিনি। সেই ছবিতে তাঁর মেয়েকেও দেখা যায়। উল্লেখযোগ্য বিষয় হল, ছেলের ক্ষেত্রে নিজের পদবি ব্যবহার করেছেন মানসী, যদিও মেয়ের ক্ষেত্রে বাবার পদবি রয়েছে। এই বিষয়টিও নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এই পোস্ট সামনে আসতেই ফের জোরালো হয়েছে বিচ্ছেদের জল্পনা। অনেকেরই মনে হচ্ছে, স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে অভিনেত্রীর। যদিও মানসী নিজে এই বিষয়ে সরাসরি কিছু বলেননি। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সম্পর্ক নিয়ে সবকিছু প্রকাশ্যে আনতে তিনি স্বচ্ছন্দ নন এবং ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখতে চান।

আরও পড়ুনঃ মা হওয়ার আশায় বিয়ে! মা হয়েই সাত পাকে ঘুরলেন সুস্মিতা রায়? ‘দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে…’ রিসেপশনের ছবি সামনে আসতেই তুঙ্গে জল্পনা!

একই সাক্ষাৎকারে মানসী আরও বলেন, বিয়ে নিয়ে তাঁর নিজস্ব মত রয়েছে এবং তিনি কাউকে বিয়ে করার পরামর্শ দেন না। সম্পর্ক যেমনই হোক, তা প্রকাশ করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান তিনি। বর্তমানে এই পোস্ট ঘিরে জল্পনা বাড়লেও, অভিনেত্রীর তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।

Back to top button