বধূ নি’র্যাতনকে সমর্থন করলো না দর্শক মহল! তীব্র সমালোচনার মুখে জগদ্ধাত্রীর বর্তমান প্লট!

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকের কাহিনী মন জয় করে এসেছে দর্শকদের। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা। দর্শকদের মনেও জায়গা করে নিয়েছে ছকভাঙা এই ধারাবাহিকটি। যে রাঁধে সে চুলও বাঁধে ধারাবাহিকে এই বিষয়গুলোকেই দর্শকদের মাঝে ফুটিয়ে তুলেছে ব্লুজ প্রোডাকশন হাউজের (Blues Production House) জ্যাস সান্যাল। বাংলা ধারাবাহিক যে শুধু সাংসারিক সমস্যার মধ্যেই আবদ্ধ থাকেন সেটা প্রমাণ করছে ব্লুজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকটি।

ধারাবাহিকের নায়িকা থেকে খল চরিত্র, নায়ক থেকে পার্শ্ব চরিত্রে প্রতিটি চরিত্রেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে এই ধারাবাহিকে। তা সে জগদ্ধাত্রী হোক বা কৌশিকী, কিংবা দিব্যা সেন, উৎসব, দেবুদা বা বৈদেহি। ধারাবাহিকের প্রতিটি চরিত্রই দাগ ফেলেছে দর্শকদের মনে। এমনকি ছোট্ট কাঁকনের চরিত্রটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ধারাবাহিকটিতে।

তবে বর্তমানে স্বয়ম্ভুর গ্রেফতারি নিয়ে জমে উঠেছে ধারাবাহিকটি। উৎসব আর দেবুর চ’ক্রান্তের কারণে গ্রেফতার হয়েছে স্বয়ম্ভু। আর স্বামীকে বাঁচাতেই মরিয়া হয়ে উঠেছে জগদ্ধাত্রী। কৌশিকী মুখার্জীর সাহায্যে মেলের সময় বের করা কিছুটা জট খুলেছে জ্যাস। কিন্তু শত চেষ্টা করেও কোন ফোন থেকে মেল পাঠানো হয়েছে তার হদিশ পায়নি জগদ্ধাত্রী। তবে বৈদেহি মুখার্জী নতুন মেল আইডি খুলেছেন শুনেই জগদ্ধাত্রী সন্দেহ করতে শুরু করে বৈদেহিকে। আর তাই প্রমাণ জোগাড় করতে বৈদেহির ঘরে যায় জ্যাস।

জগদ্ধাত্রীকে চড় মারতে গেলেন বৈদেহি মুখার্জী

তবে বৈদেহি কাছে ধরা পড়ে যায় জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রীকে নিজের ঘরে দেখে ভীষণ রেগে যান বৈদেহি। যদিও কোন লুকোচাপা না করেই জগদ্ধাত্রী তাকে জানিয়ে দেয় তিনিও সন্দেহের তালিকায় রয়েছেন। জগদ্ধাত্রীর মুখে এই কথাটি শুনেই আরও রেগে যায় বৈদেহি। চড় মারতে যান জগদ্ধাত্রীকে। শাশুড়ি মায়ের এই রূপ দেখে থমকে যায় জ্যাস সান্যালও।

আরও পড়ুন: ফাঁদে পা দিলো নীলু! শৌর্য্যর হাতের মুঠোয় প্রমাণ! এবার হবে নীলুর পর্দা ফাঁ’স!

জগদ্ধাত্রীর পর্ব দেখে কী বলেছেন নেটিজেনরা?

তবে ধারাবাহিকের এই পর্বটি দেখেই হতবাক হয়েছেন নেটিজেনরা। দর্শকদের একাংশ বিরোধিতা করেছেন ধারাবাহিকের এই পর্বটির। একজন লিখেছেন “বৈদেহির চরিত্রটা নিয়ে ব্লুজ একটু বেশি বাড়াবাড়ি করছে। জগদ্ধাত্রীকে থাপ্পর মারতে চাইছে সে যে কারণেই হোক। জগদ্ধাত্রী ওনার বউমা হয়। এইভাবে বধূ নির্যাতন দেখানো হলে ধারাবাহিক দেখে দর্শকরা কি শিখবেন?” আরেকজনের দাবি, “এই চড়টা যদি বৈদেহি নিজের ছেলেকে মারতেন তাহলে আজ সে এরকম হত না। এইভাবে বধূ নি’র্যাতন জগদ্ধাত্রীতে দেখব কল্পনাও করতে পারিনি।”

 

Back to top button