আবারো সেই পুরনো আমেজে কোন গোপনে মন ভেসেছে! ধারাবাহিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা!

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche) । ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং জনপ্রিয় অভিনেতা রনজয় বিষ্ণু। প্রথম থেকেই শ্যামলী ও অনিকেতের চরিত্রের শ্বেতা ও রনজয়ের রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের।
ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামলী এবং অনিকেতের জীবনের নানান ওঠা পড়ার গল্প তুলে ধরা হয়েছে। কিভাবে শ্যামলী ধীরে ধীরে নিজের বুদ্ধি কাজকর্মের মাধ্যমে অনিকেতের পরিবারের সকলের মন জয় করে নিচ্ছে, কিভাবে তাদের বিয়ে হয়। সবকিছু দেখে নিয়েছেন দর্শক। তবে ধারাবাহিকে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায়তে নেটিজেনরা দারুন ট্রোল এবং সমালোচনার মধ্যে পড়তে হয়েছে।

তবে বর্তমানে ধারাবাহিকে অনিকেত শ্যামলী অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক হয়েছে। আর শেষ কিছুদিন ধরে এই ধারাবাহিক দেখতেও পছন্দ করছেন দর্শক। সেই প্রসঙ্গে একজন নেটিজেন নিজস্ব মতামত জানিয়েছেন একটি পেজে। ওই নেটিজেন লিখেছেন, ‘আজকের “কোন গোপনে মন ভেসেছে” পর্বের কিছু ঝলক। আজকের এপিসোড দেখার জন্য সত্যিই অনেক উত্তেজনা ছিল। প্রিক্যাপে দেখানো হয়েছিল শ্যামলীর রান্না পড়ে যায়, কিন্তু শেষে শ্যামলী জানায় কিছু রান্না তোলা ছিল, তাই কোনো সমস্যা হয়নি।’
‘আজ গ্র্যান্ড ফিনালের মাধ্যমে শেষ হলো হেঁসেলের হিরোইন রান্নার শো, যেখানে বিজয়ী হলো আমাদের শ্যামলী। পুরস্কার পেলো ৫০ লক্ষ টাকা! ঠিক এই সময় অরুণাভ আবার শ্যামলীকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু অনিকেত সময় মতো ছুরি ধরে ফেলে।
সেই মুহূর্তে রণ দার এক্সপ্রেশন ছিল দেখার মতো, অসাধারণ অভিনয়! আর শ্যামলীর বুদ্ধিমত্তা? লাইভ শোতেই মন্ত্রীর ফেভার চেয়ে নিলো অরুণাভকে দিয়ে — চমৎকার চালাকি। এটা প্রমাণ করে, শ্যামলী কেবল রান্নায় না, কৌশলেও পারদর্শী।’
আরও পড়ুনঃ নতুন রূপে মন্দার! প্রিয় বন্ধুর এমন পরিবর্তনে হতবাক শ্যামলী! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো
এক কথায় ধারাবাহিকটি প্রথমদিকে যেমন জনপ্রিয়তা পেয়েছিল। ধীরে ধীরে আবারো সুন্দর ট্র্যাক আসছে। ওইদিকে নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। যেখানে মন্দারকে নতুন রূপে দেখা যাচ্ছে। এবারে ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে চোখ রাখলেই বোঝা যাবে কি হতে চলেছে আগামী দিনে।

