নতুন রূপে মন্দার! প্রিয় বন্ধুর এমন পরিবর্তনে হতবাক শ্যামলী! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

জি বাংলার (Zee Bangla) পর্দায় দীর্ঘদিন ধরে চলার জনপ্রিয় ধারাবাহিক গুলির একটি হল ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। টেলিভিশনের পর্দায় দীর্ঘদিন ধরেই চলছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকের হাত ধরে জুঁটি বেধেছে অভিনেতার রণজয় (Ronojoy Bishnu) এবং অভিনেত্রী শ্বেতা (Sweta Bhattacharya)। দুজনেরই জুটি বেশ পছন্দ করছেন দর্শক। এমনিতেই দুজনে দর্শকমহলে বেশ পরিচিত, এর আগেও ধারাবাহিকে দুজনকে দেখা গিয়েছে। তবে একসঙ্গে জুটি বেঁধে তাদের এই ধারাবাহিক যেন আরো জনপ্রিয়তা পাচ্ছে।
ধারাবাহিকে শুরু থেকে দেখানো হচ্ছে শ্যামলী একজন পাহাড়ের মেয়ে সে কাজের জন্য কলকাতায় আসে সেখানে এসে অনিকেতের সঙ্গে তার দেখা হয়। তারপর নানান ঘটনায় তাদের বিয়ে হয়ে যায়। শ্যামলী এসে পড়ে অনিকেতের বাড়িতে। সেখানে এসে তাদের পারিবারিক ব্যবসা গ্রেট বেঙ্গল এর হাল ধরে। শ্যামলীর বুদ্ধিতে গ্রেট বেঙ্গল আরো উন্নত হচ্ছে দিন দিন, তাদের ব্যবসা আরো বাড়ছে।

সময়ের সাথে সাথে অনেকটাই এগিয়ে গিয়েছে ধারাবাহিকের গল্প। অনিকেত শ্যামলীর জীবনে একটার পর একটা বাধা এসেছে, কত বিপদের মুখে পড়েছে দুজনে। কতবার একে অপরের থেকে আলাদা হয়েছে। কিন্তু অবশেষে সব বাঁধা বিপত্তি পেরিয়ে বিয়ে হয়েছে শ্যামলী অনিকেতের।
আরও পড়ুনঃ ‘কোন গোপনে ছিল এক্সপেরিমেন্ট, আর পরিণীতা তার ফাইনাল রেজাল্ট!’ একই ভুল দ্বিতীয়বার না করায় খুশি দর্শক!
তাও বিপদ তাদের পিছু ছাড়েনি। তবে এবারে তাদের পথ আলাদা নয়, একসাথে লড়াই করছে সবকিছুর। তবে ধারাবাহিকে দীর্ঘদিন ধরেই দেখানো হচ্ছিল মন্দার মিসিং। মল্লারকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে তো বাড়ির প্রত্যেকেই বেশ চিন্তিত। কারণ শ্যামলীর পাশাপাশি মল্লারও বাড়ির ছেলে হয়ে উঠেছিল, আর তার উপর রোহিনী আর মন্দার একে অপরের সঙ্গে সম্পর্কেও রয়েছে।
আর সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে একটি গুন্ডাদের ডেরায় গিয়ে শ্যামলী, অনিকেত আর রোহিনী মন্দারের খোঁজ করছে। সেখানেই উপস্থিত একজন তাদের সর্দারকে খোঁজ দেয়, আর বলে রঘুকে খুঁজতে এসে লোকজন। তারপর হঠাৎ করেই একেবারে ডাকাত সর্দারের বেশে বেরিয়ে আসে মন্দার। মন্দারকে এই বেশে দেখে তো অবাক সকলে এবারে দেখার অপেক্ষা আগামী পর্বগুলোতে কি হয়।

