অবিশ্বাস করে স্ত্রীকে তাড়িয়ে দিয়ে, প্রাক্তন স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে প্রিয় জুটি নাকি রাই-অনির্বাণ! ভক্তদের সমালোচনার মুখে জি বাংলা!

জি বাংলায় (Zee Bangla) সেসব ধারাবাহিকগুলি জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম হল মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকটি যত দিন গেছে তত জনপ্রিয় হয়ে উঠছে দর্শকদের কাছে। বর্তমানে তো বেশ ভালই জনপ্রিয়তা পাচ্ছে দর্শক মহলে। শেষ সপ্তাহে টিআরপি তালিকায় পঞ্চম স্থান দখল করে নিয়েছিল। ধারাবাহিকে বর্তমানে রাই এবং অনির্বাণের জীবনের গল্প তুলে ধরা হচ্ছে।
এবারে জি বাংলা পরিবার অ্যাওয়ার্ড শোতে সেরা জুটির অ্যাওয়ার্ড পেয়েছে এই ধারাবাহিকের রাই অনির্বাণ। আর সেই নিয়েই দর্শকমহলে উঠেছে হাজারো প্রশ্ন। কারণ ধারাবাহিকে কখনোই রাই অনির্বাণ সুখে সংসার করতে পারেনি। সেরা জুটি বলতে আমরা বুঝি যারা সবসময় একে অপরের পাশে থাকে। একে অপরের সব বিপদে পাশে থাকে।

কিন্তু ধারাবাহিকের শুরু থেকেই দেখানো হয়েছে অনির্বাণ একজন ভীষণের সন্দেহপ্রবণ মনের মানুষ। যেকোনো ছোটখাটো বিষয় অনির্বাণের মনে নোংরা সন্দেহ জন্মাতে শুরু করে। রাইয়ের সঙ্গে প্রথম থেকেই অনির্বাণের বিভিন্ন সন্দেহের কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। বিয়ের পরে অনির্বাণ বহুবার রাইকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছে। রাইয়ের চরিত্র নিয়ে আঙ্গুল তুলেছে রাইয়ের দিকে।
আর যারা এই ধারাবাহিকে নিত্য দর্শক তারা ব্যাপারটা একেবারেই ভালো চোখে দেখে না। প্রায়দিন সোশ্যাল মিডিয়াতে অনির্বাণের চরিত্রকে নিয়ে ট্রোল এবং সমালোচনার শিকার হতে হয়। দর্শকরা প্রায়ই গালিগালাজ করে অনির্বাণের এই চরিত্রটিকে। তাই এই জুটি কিভাবে সেরা জুটি হলো সেই নিয়েই প্রশ্ন উঠেছে দর্শকমহলে।
আরও পড়ুনঃ ‘রক্ষে করো রঘুবীর বলতে চাইনা…’- ‘রানী রাসমণিকে অপমান!’ একি বললেন মানালি?
জি বাংলার কর্তৃপক্ষের উপর বেজায় চটেছেন নেটিজেনরা। এত ভালো ভালো জুটি থাকতে কিভাবে রাই অনির্বাণ সেরা জুটি হয়ে সেটাই বুঝতে পারছেন না দর্শক। জি বাংলার এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে রীতিমতো সমালোচনায় ভরে উঠেছে সমাজ মাধ্যম।।

