‘রক্ষে করো রঘুবীর বলতে চাইনা…’- ‘রানী রাসমণিকে অপমান!’ একি বললেন মানালি?

বাংলা টেলিভিশন (Television Serial) পর্দার একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন মানালি দে (Manali Dey)। দীর্ঘ কয়েক বছর ধরেই মানালিকে আমরা টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধারাবাহিককে অভিনয় করতে দেখতে পাচ্ছি। বউ কথা কও থেকে শুরু করে নকশি কাঁথা, ধূলোকণা-র মত একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মানালি। জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকের পর আবার অভিনেত্রীকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার নতুন শুরু হওয়া ধারাবাহিক দুগ্গামনি ও বাঘ মামাতে অভিনয় করতে।

এরই মধ্যে বিতর্কের মুখে পড়লেন মানালি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মানালির সেই ভিডিও ভাইরাল হয়েছে। মানালির মুখ থেকে এমন কিছু শুনতে হবে সেটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না দর্শক। অভিনেত্রীর ভক্তরা তো অভিনেত্রীর থেকে এক্কেবারে এসব আশা করেননি। তবে কি এমন বললেন অভিনেত্রী যার জন্য সকলেই অবাক হয়ে গিয়েছেন।

অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় এত বছর ধরে তো অভিনেত্রী এত চরিত্রে অভিনয় করেছেন কোনো এমন চরিত্র আছে কিনা যেই চরিত্রটি অভিনেত্রী করতে চান না। সেইসময় মানালি বলেন রানী রাসমণি চরিত্রটি অভিনেত্রী কোনদিনও করতে চান না। মানালি বলেন “ওই রক্ষে করো রঘুবীর কথাটাই আমি বলতে চাই না।”

অভিনেত্রীর মুখে এমন কথা শুনে অবাক হয়েছেন সকলে। হঠাৎ কি হলো মানালির, কেনো এমন কথা জনসমক্ষে দাঁড়িয়ে বললেন তিনি? এটা করে তো তিনি স্বয়ং রানী রাসমণিকেই অপমান করলেন, এমনটাই মনে করছেন দর্শক। কিন্তু কিসের জন্য এমনটা করলেন তিনি সেই নিয়েই উঠেছে প্রশ্ন। একাংশ দর্শক তার মুখে এমন কথা শুনে তো বেজায় ক্ষেপে উঠেছেন।

আরও পড়ুনঃ অন্নদাতা মেয়ের মুখ থেকে অন্ন কেড়ে, ক্রিমিনাল মেয়েকে বুকে জড়িয়ে সেরা মা নাকি নন্দিতা! জি বাংলার এই বিরক্তিকর সিদ্ধান্তে ক্ষুব্ধ দর্শক!

তবে জানিয়ে রাখি মানালি কিন্তু এই কথাটা একেবারেই কাউকে অপমান করে বলতে চাননি। আসলে এই কথা অভিনেত্রী দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে বলেছে বেশ কয়েক বছর আগে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের অভিনেত্রীরা উপস্থিত ছিলেন সেই সময়। তখনই মানালি বলেন “এত ছেলেমেয়ে, ছেলের বউ নিয়ে আমি অভিনয় করতে পারতাম না। তাই রানী রাসমণি চরিত্রটি আমি করতে চাই না কোনদিনই।” পুরো ঘটনাটাই ঘটেছিল মজার ছলে।

Back to top button