জি বাংলা কাপাচ্ছে ছোট্ট মিহি! এবার অভিনয়ে নামছে ছোট্ট মিহির আসল মা?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। শুরু থেকেই ধারাবাহিকটি নজর কেড়েছিল দর্শকদের। যদিও শুরুতে টিআরপি (TRP) না পেলেও দিনে দিনে বাড়ছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। যার পিছনে রয়েছে একটি খুদে চরিত্র। যিনি হলেন মধুবনীর মেয়ে মিহি। ধারাবাহিকে তার দুর্দান্ত অভিনয় রীতিমতো চমকে দিয়েছে দর্শকদের। বর্তমানে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চার বিষয় হয়ে উঠেছেন এই খুদে অভিনেত্রী।
ধারাবাহিকটিতে এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রাধিকা কর্মকার। মিহির চরিত্রে ইতিমধ্যেই দর্শকদের মাঝে সাড়া ফেলেছেন তিনি। তার জন্যই রাতারাতি বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। দর্শকরা ভীষণ পছন্দ করেছেন এই খুদের অভিনয়। স্পষ্ট উচ্চারণ এবং মিষ্টি অভিনয় করে দর্শকদের মন জয় করে নিচ্ছেন লোয়ার কেজির ছাত্রী রাধিকা।
এই বয়সে রাধিকার অভিনয় দেখে তার উজ্জ্বল ভবিষ্যতের ধারণা করেছেন অনেকেই। ধারাবাহিকে মোহনা এবং রাধিকার সম্পর্ক দেখে আপ্লুত হয়েছেন অনেকেই। এমনকি রাধিকার সামাজিক মাধ্যমের পাতাতেও রয়েছে বেশ ভালো সংখ্যক ফলোয়ার। ইনস্টাগ্রামে রাধিকার অনুসরণকারীদের সংখ্যা প্রায় ১৯ হাজার। তবে শুরু ইনস্টাগ্রামেই নয়, ফেসবুক এবং ইউটিউবেও ভীষণ সক্রিয় এই খুদে অভিনেত্রী। ফেসবুকে রাধিকাতে অনুসরণ করেন প্রায় ৯১ হাজার নেটিজেন। এমনকি ইউটিউবে তাকে অনুসরণ করেন প্রায় ৬ হাজার মানুষ।
তবে রাধিকার পাশাপাশি বর্তমানে নেট দুনিয়ার সদস্যদের নজর কেড়েছেন এই খুদে অভিনেত্রীর মাও। অভিনেত্রীর মায়ের নাম সুস্মিতা কর্মকার। অভিনেত্রীর কারণে সামাজিক মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন তিনিও। তবে শুধুমাত্র অভিনেত্রীর কারণেই নয়, বাস্তবে টলিপাড়ার নায়িকাদের থেকে কোন অংশে কম সুন্দরী নন রাধিকার মা। সামাজিক মাধ্যমেও প্রায় ১.৯ হাজার অনুসরণকারী আছে তার।
আরও পড়ুন: জি বাংলার মহালয়ার ইতিহাস! ২০১১ থেকে ২০২৪, জেনে নিন দুর্গারুপে শোভিত অভিনেত্রীদের তালিকা
টেলিভিশনের পর্দায় রাধিকা ও সুস্মিতাকে একসঙ্গে দেখতে চান দর্শক?
বর্তমানে মেয়ের পাশাপাশি মাও নজর কেড়েছেন সকলের। অভিনেত্রীর মায়ের সৌন্দর্য দেখে মুগ্ধ নেট সমাজের সদস্যরা। এমনকি অনেকে এও দাবি করেছেন অভিনেত্রীর সঙ্গে অভিনেত্রীর মাও যদি অভিনয় জগতে আসতেই তাহলে নিজের সৌন্দর্যের কারণে অনেকেই মাত দিতে সক্ষম হতেন তিনি। নেটিজেনদের মধ্যে অনেকেই মন্তব্য বক্সে গিয়ে তাকে অনুরোধ করেছেন বিনোদন জগতে পা রাখার জন্য। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই নয়, টেলিভিশনের পর্দাতেও মা মেয়েকে একসঙ্গে দেখতে চান তারা। দেখতে চান তাদের আন স্ক্রিন রসায়ন। আপনাদের কি মতামত এই বিষয়ে? রাধিকার এবং সুস্মিতাকে কি একসঙ্গে অভিনয় করতে দেখতে চান আপনারা?
View this post on Instagram

