জি বাংলার মহালয়ার ইতিহাস! ২০১১ থেকে ২০২৪, জেনে নিন দুর্গারুপে শোভিত অভিনেত্রীদের তালিকা

২ অক্টোবর মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। অর্থাৎ পিতৃপক্ষের সমাপ্তি ঘটিয়ে আরম্ভ হবে মাতৃকুলের বন্দনা। অসুরের দমন করতে ধরাধামে আসবেন জগৎজননী মা মহিষাসুরমর্দিনী। ভোরবেলায় ভেসে আসে মায়ের আগমনীর সুর। বাপের বাড়িতে আসছেন ভুবনমোহিনী মা উমা। মায়ের আগমনে মেতে উঠবে গোটা ধরাধাম। গগনে ভেসে বেড়াবে পেঁজা তুলোর ন্যায় মেঘমালা, জলাধারের পাশে পাশে থাকবে সারি সারি কাশফুল। জানান দেবে মা আসছেন।

মহালয়ার এই পূণ্য দিবসে ভোরবেলা স্বপরিবারে মায়ের অমৃত সম গাঁথা শুনেই এখনও দিন শুরু করেন আপামর বাঙালিরা। মহালয়া যেন বয়ে নিয়ে আসে পুজোর আমেজ। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মায়ের স্তুতি পাঠ। এখনও বয়ে নিয়ে আসে বাঙালিয়ানা। যদিও বর্তমানে সেই মহালয়ার রেশ ছড়িয়েছেন টেলিভিশনে। বিশেষত, টেলিভিশনের মহালয়ার ওপর ঝোঁক রয়েছে তরুণ সমাজের। ভোরবেলায় টলি তারকাদের অভিনীত মায়ের নানান নানান রূপ এবং পীঠস্থানের কাহিনী আজও একইভাবে মন ছুঁয়ে যায় অনেকেরই।

২০১১ থেকে ২০২৪ পর্যন্ত কে কে মা দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন জি বাংলার মহালয়ায়?

জি বাংলার পর্দাতেও মহিষাসুরমর্দিনী রূপে বারবার সেজে উঠেছেন বিনোদন জগতের তারকারা। টেলিভিশন বা সিনেমার জগৎ, প্রিয় অভিনেত্রীদের মা দুর্গার ভূমিকায় দেখতে ভীষণ পছন্দ করেন সকলে। তাই আজ জেনে নেওয়া যাক ২০১১ সাল থেকে ২০২৪ পর্যন্ত কোন কোন অভিনেত্রীকে জি বাংলার পর্দায় দুর্গরূপে দেখেছেন দর্শকরা। ২০১১ সালে জি বাংলার পর্দায় দুর্গা হয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। অভিনেত্রীকে মা দুর্গার ভূমিকায় দেখে ভীষণ খুশি হয়েছিলেন দর্শকরা।

২০১২ সালে ৫১ সতীপিঠের কাহিনী বর্ণনা করা হয়েছিল জি বাংলায়। এই বছর মা মহিষাসুরমর্দিনীর রূপে দেখা গিয়েছিল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। ২০১৩ সালে মা দুর্গার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। ২০১৪ সালে মা দুর্গার ভূমিকায় দেখা গিয়েছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী টুম্পা ঘোষকে। ২০১৫ সালে মা মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা গিয়েছিল টলি কুইন অভিনেত্রী কোয়েল মল্লিককে।

আরও পড়ুন: কেটে গেল ১০ বছর! অনিকেতকে ভুলে নতুন সংসারে ব্যস্ত শ্যামলী! প্রকাশ্যে নতুন প্রোমো

২০১৬ সালে মা অসুরবিনাশিনীর ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। ২০১৭ সালেও মা মহিষাসুরসংহন্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী ইন্দ্রানী হালদারকেই। ২০১৮ সালে মা আদ্যাশক্তির ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। ২০১৯ সালে ফের মা রণরঙ্গিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ২০২০ সালে মা শক্তিরুপিনীর রূপে সেজে উঠেছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তবে এরপর ২০২১ এবং ২০২২ সালে মা দুর্গার ভূমিকায় দেখা গিয়েছিল শুভশ্রী গাঙ্গুলিকে। ২০২৩ সালে মা সিংহবাহিনীর ভূমিকায় দেখা গেছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক অর্থাৎ সকলের প্রিয় জগদ্ধাত্রীকে। তবে চলতি বছরের প্রোমো দেখে জানা গেছে এবছর ফের মা দুর্গার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শুভশ্রীকেই। আপনাদের কাকে মা দুর্গার ভূমিকায় বেশ ভালো লাগে?

Back to top button