‘হাতি বাঘ দেখে ফেলবে তো’- পাহাড় সমুদ্র ছেড়ে ভরা জঙ্গলে মধুচন্দ্রিমা! কটাক্ষের মুখে রাই অনির্বাণ!

ধারাবাহিক (Tv Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সপ্তর্ষি রায়, তার চরিত্রের নাম শৌর্য। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।
ধারাবাহিকের প্রতিটি চরিত্রই বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে যে আবারো অনির্বাণের জীবনে ফিরে এসেছে রাই। অনির্বাণকে আবারো সুযোগ দিয়েছে। দর্শকেরা তো এই এপিসোড দেখার পর থেকেই বেশ ক্ষেপে রয়েছে। রাইয়ের এই অনির্বাণকে বারবার ক্ষমা করে দেওয়াটা একেবারেই মানতে পারছেন না।
আরও পড়ুনঃ চললো না ‘মিঠাই’য়ের জাদু! দেব-এর জন্য প্রধান হিট হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো সৌমিতৃষার “১০ই জুন”!
সম্প্রতি ধারাবাহিকের আরও একটি প্রোমো ভিডিওতে দেখানো হয়েছে অনির্বাণ রাইকে নিয়ে একা সময় কাটানোর জন্য জঙ্গল এলাকায় যায়। কিন্তু সেখানে হঠাৎ করেই অনির্বাণের উপর হামলা করে জঙ্গলের বুনো হাতি। হাতির আক্রমণে মৃত্যু হয় অনির্বাণের।
কিন্তু এই নিয়েও শুরু হয়েছে হাসাহাসি। লোকজন মধুচন্দ্রিমাতে যায় পাহাড়, সমুদ্রে। কিন্তু এখানে রাইয়ের সাথে সময় কাটাতে অনির্বাণ ঘন জঙ্গলে নিয়ে গেল। যা নিয়ে রীতিমতন ট্রোল শুরু করেছে দর্শকেরা। এমনি ধারাবাহিকের কর্মকাণ্ড দেখে হাসাহাসি চলতেই থাকে তার উপর আবার অনির্বাণের এই সব কীর্তি দেখে দর্শক নিজেদের হাসি আর ধরে রাখতে পারেনি।

