ডিপ্রেসন কাটিয়ে ফের অভিনয় জগতে নেহা, কী জন্য দুই বছর ঘর বন্দী ছিলেন অভিনেত্রী?

কিছুদিন হলো টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত ধারাবাহিক যোগমায়া (Jogomaya)। জি বাংলার (Zee Bangla) পর্দায় বর্তমানে বেশ বহাল তবিয়তে সম্প্রচারিত হচ্ছে এই মেগা। ব্লুজ প্রোডাকশনের তরফে প্রযোজিত হচ্ছে এই ধারাবাহিকটি। এখানে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সবার প্রিয় নেহা আমানদীপকে (Neha Amandeep)। গোটা ধারাবাহিকটি তাকে কেন্দ্র করেই। তার অভিনয় প্রতিনিয়ত মুগ্ধ করছে দর্শকদের।
ধারাবাহিক প্রেমী দর্শকরা জেনে থাকবেন এই জি বাংলার হাত ধরেই শুরু হয়েছিল ও অভিনেত্রীর পথচলা। স্ত্রী ধারাবাহিকে প্রধান অভিনেত্রী নিরুপমার চরিত্রে অভিনয়ই ছিল তার টেলিভিশনের পর্দায় প্রথম কাজ। ওই প্রথম ধারাবাহিক এই বাজিমাত করেছিলেন অভিনেত্রী। তারপর থেকেই দর্শকদের মনে গেঁথে গিয়েছিল তার সুন্দর মুখশ্রী। কিন্তু এর মাঝে প্রায় দুই বছর তিনি অভিনয় জগত থেকে বিরত ছিলেন।
দুই বছর পর তার ফেরার খবর বেশ উত্তেজিত করেছিল দর্শক মহলকে। সমাজ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন পোস্টের কমেন্ট দেখেই বোঝা যায় অভিনেত্রীর প্রত্যাবর্তনে ভীষণ খুশি তার ভক্তরা। তবে এই সবকিছুর মাঝে একটা প্রশ্ন থেকেই যায়। এই দীর্ঘ সময় কোথায় ছিলেন অভিনেত্রী? এই উঠতি বয়সে কেনো তিনি বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে?

অভিনেত্রী নিজেই সেই প্রশ্নের উত্তর দেন। পুনরায় ফিরে এসে কেমন লাগছে অভিনেত্রীর? এক সাক্ষাৎকার নেহা আমানদীপ দর্শকদের উদ্দেশ্যে জানান, “যখন আবার ফেরার সিদ্ধান্ত নিই তখন বেশ ভয় করছিল। মনে হচ্ছিল এত দিন গ্যাপ দেওয়ার পর আদৌ আমায় নেবে কিনা। কিন্তু এখন সব নরমাল হয়ে গিয়েছে। আবার ফিরে আসতে পারে আমি ভীষণ খুশি। যারা আমাকে আবার এই সুযোগটা করে দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ।”
আরো পড়ুন: ব্লুজের সিরিয়ালে সত্যিই এমন নায়ক দেখা যায় না! নতুন সিরিয়াল শুরুর প্রথমেই দর্শকদের মন জয় সৈয়দ আরেফিনের!
কেনো এতদিন ঘরবন্দী ছিলেন অভিনেত্রী? তিনি বলেন, “আমার বেক্তিগত পারিবারিক কিছু সমস্যার কারণে আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। তখন কাজ বন্ধ করে দিই। আমার মা আমার সাথে তার জন্য অনেকদিন কথা বলেনি। তখন আমি বুঝতে পেরেছিলাম আমি অভিনয়কে ঠিক কতটা ভালোবাসি। আমি সব কিছু মিস করছিলাম। তারপর দিদি নং ওয়ানে গিয়ে দিদির কোথায় আমি অনেক উদ্বুদ্ধ হই। তারপর আবার ফিরে আসার সিদ্ধান্ত নিই।”

