ব্লুজের সিরিয়ালে সত্যিই এমন নায়ক দেখা যায় না! নতুন সিরিয়াল শুরুর প্রথমেই দর্শকদের মন জয় সৈয়দ আরেফিনের!

সদ্য জি বাংলায় (Zee Banglaশুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘যোগমায়া’ (Jogomaya)। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৈয়দ আরফিন ও অভিনেত্রী নেহা আমনদীপ। ব্লুজ প্রোডাকশন হাউজের এই নতুন ধারাবাহিক নিয়ে দর্শকমহলের মিশ্র প্রতিক্রিয়া। বলাই বাহুল্য অভিনেতা সৈয়দের চরিত্রটি বেশ মনে ধরেছে সবার। দর্শকদের মত, সত্যিই রেহান চ্যাটার্জির মতো নায়ক দেখা যায় না।
অভিনেতা সৈয়দ আরফিন এর আগে কাজ করেছেন স্টার জলসার ‘তুঁতে’ ধারাবাহিকে। সেই ধারাবাহিকে তার চরিত্রের নাম ছিল রঙ্গন। তবে গল্প শেষের আগেই মারা যায় নায়ক। রঙ্গন মারা যাওয়ার পরই ‘তুঁতে’ ধারাবাহিকের টিআরপি কমতে থাকে। ফলে তাড়াহুড়ো করেই শেষ হয়ে যায় ধারাবাহিকটি। ‘তুঁতের’ পর জি বাংলা নায়ক হয়ে আসেন অভিনেতা সৈয়দ। অল্প কয়েক দিনের মধ্যেই যোগমায়ার নায়ক দর্শকমনে নিজের ঠাঁই পাকা করে নিয়ছেন।

‘ইচ্ছে পুতুল’ শেষ হতে জি বাংলায় শুরু হয়েছে ‘যোগমায়া’। এই ধারাবাহিকে সৈয়দ আরফিনের চরিত্রের নাম রেহান চ্যাটার্জী। পর্দায় তার চরিত্রটি অত্যন্ত স্পষ্টবাদী একজন নায়কের। যে মোটেই অন্যায়ের পক্ষে থাকেন না। বাড়িতে বাবা ও দিদি নিত্য অন্যায় অনাচার করে চললেও রেহান সত্যের পথে থাকেন ও অন্যায়ের দিকে পা বাড়ান না। বরং বাবা ও দিদির বিরুদ্ধে গলা চড়াতেও পিছপা হননা তিনি।
ইতোমধ্যে ব্লুজ প্রোডাকশন হাউজের একাধিক ধারাবাহিক টেলিপর্দায় সম্প্রচারিত হচ্ছে। তবে সব ধারাবাহিকে নায়কদের চোখে হারান না দর্শক। বরং দর্শকমহলের এটাই মত, রেহানের মতো কোন নায়ক ব্লুজ প্রোডাকশনের কোন ধারাবাহিকেই নেই। ফলে স্বাভাবিকভাবেই রেহান চ্যাটার্জী চরিত্র টিকে মনে ধরেছে সবার।
আরো পড়ুন: ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক ছাড়লেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য! আসছে নতুন নায়িকা কিন্তু কেন?
‘যোগমায়া’ ধারাবাহিকের গল্পটি একজন সাধারণ মেয়ের আইএএস হওয়ার স্বপ্নপূরণের চাবিকাঠি। গল্পের নায়ক রেহানের মতোই নায়িকা যোগমায়া অন্যায়ের বিরুদ্ধে গলা চড়ান। শুধু তাই নয়, কোন প্রয়োজনে অপরাধীদের শায়েস্তা করার ক্ষমতা রাখেন তিনি। তার স্বপ্ন একদিন ক্ষমতার আসনে বসে অপরাধীদের উচিত শিক্ষা দেবেন। তবে সেই পথ এতটা সহজ হবে না। কিন্তু যোগমায়ার পাশে তার নায়ক রেহান ছায়ার মতো থাকবেন। কারণ রেহানও চান, সমাজে অন্যায়ের বাড়বাড়ন্ত কমুক।

