ইশার ভন্ডামি শেষ! পর্ণার ভয় জুজু হয়ে গেল ইশা! জমে ক্ষীর ধারাবাহিকের আজকের পর্ব

বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক গুলির মধ্যে বর্তমানে অন্যতম একটি হল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler modhu)। জি বাংলার এই ধারাবাহিক দীর্ঘ দুই বছর ধরে চলছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma) এবং অভিনেতা রুবেল দাস (Rubel Das)। দুজনের জুটি বেশ হিট। টিআরপি তালিকায় এখনো ফাটিয়ে ফলাফল করে চলেছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় তৃতীয় স্থান দখল করে ছিল এই ধারাবাহিক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল অনুষ্ঠানের আগে পর্ণা শাড়ির ব্যাগ খুলে দেখে ব্যাগে একটাও শাড়ি নেই। সেখানে শাড়ির বদলে খড় বিচুটি ভরা। চুরির পিছনে যে অয়ন মৌমিতার হাত রয়েছে সেটা সন্দেহ হয় তার। এরপর সিসিটিভিতে চেক করা হয় কে চুরি করেছে। ভিডিওতে দেখা যায় ওই চোরকে, যে রাতে চুরি করতে এসেছিল। আসলে অয়ন মৌমিতা মিলে ওই চোরকে কাজে লাগিয়ে সমস্ত শাড়ি ইশার বাড়ি পাচার করে দেয়। এরপর পর্ণা পুলিশের কাছে গিয়ে কমপ্লেইন করে। সেই সময় পর্ণাকে সুরভী জানায় সে খোঁজ লাগিয়ে জানতে পেরেছে ইশা আজ একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই ভিডিওতে পর্ণা তাদের ব্যবসার শাড়িগুলো দেখেই চিনতে পারে।

Neem Phuler Modhu , Zee Bangla, Bengali serial, Serial, Bengali television, নিম ফুলের মধু, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Neem Phuler Modhu Today episode 25 September, নিম ফুলের মধু আজকের পর্ব ২৫ সেপ্টেম্বর, নিম ফুলের মধু আজকের পর্ব

নিম ফুলের মধু আজকের পর্ব ২৭ সেপ্টেম্বর (Neem Phuler Modhu Today episode 27 September)

আজকের পর্বে দেখানো হবে ইশার বস্ত্র বিতরণ এর খবর পেয়ে সেখানে ছুটে যায় পর্ণা। ওইদিকে ইশা পর্ণার ডিজাইন করা শাড়ি বিলিয়ে নাম কিনতে থাকে। আর জনগণের কাছ থেকে ভোট আদায় করতে থাকে। তখনই পর্ণা আসে এবং ইশাকে ডেকে পাঠায়। ইশা গিয়ে পর্ণাকে সেখানে দেখে প্রথমে ঘাবড়ে যায়। কিন্তু হাবেভাবে কিছু বুঝতে দেয়না। এদিকে পর্ণা তো এবারে আটঘাট বেঁধেই নেমেছে। ইশাকে পর্ণা সাবধান করে দেয়। বলে যে ইশা যদি নিজের মুখে সত্যিটা স্বীকার না করে তাহলে পর্ণা অন্য ব্যবস্থা নেবে। কিন্তু ইশা তো কিছুতেই স্বীকার করতে চায় না যে শাড়ি গুলো সেই চুরি করিয়েছে।

পর্ণা এরপর সোজা চলে যায় স্টেজে। সেখানে গিয়ে ইশার কুকীর্তির কথা জনগণের সামনে বলতে যাবে ঠিক তখনই ইশা এসে পর্ণাকে অনুরোধ করে যাতে এই কাজটা সে না করে। কিন্তু পর্ণা বলে যে যতক্ষণ না ইশা সত্যিটা স্বীকার করছে ততক্ষণ সে কিছুতেই ছাড়বে না। এর পরেই ইশা মনে মনে ভাবতে থাকে শাড়িগুলো তো বিতরণ করা হয়েই গিয়েছে এখন এই গরিব দুঃখীদের থেকে পর্ণা কিছুতেই শাড়ি গুলো নিয়ে নিতে পারবে না, এই সুযোগ কাজে লাগাতে হবে, আর সত্যিটা স্বীকার করে নিতে হবে। না হলে পর্ণা তারা রাজনৈতিক ক্যারিয়ারটা শেষ করে দেবে।

এরপর ইশা পর্ণাকে বলে যে শাড়িগুলো তো গরিবদের মধ্যে বিতরণ করা হয়ে গিয়েছে আর এরা যথেষ্ট গরিব পরিবারের মহিলা, তাদের থেকে শাড়ি কেড়ে নিলে তার পাপ হবে। কিন্তু পর্ণার মাথায় তো অন্য বুদ্ধি রয়েছে সে ইশার জন্য আগে থেকে প্ল্যান করে রেখেছে। এরপর পর্ণা ইশাকে জানায় সে একটাই শর্তে এই কাজ করতে পারে। এরপর পর্ণা ইশাকে তার প্ল্যান জানায়। পর্নার প্ল্যান শুনে তো চমকে যায় ইশা।

আরও পড়ুনঃ আনন্দীকে না পেয়ে অনশনে বসল ঠাম্মী! কি করবে এবারে আদিদেব?

ওদিকে দত্ত বাড়িতে লোকজন আসতে শুরু করে দিয়েছে। অনুষ্ঠানের শুরু হচ্ছে না দেখে ইনভেস্টাররা সব হইচই শুরু করে দিয়েছে। বাড়ির সকলে মিলে অনুরোধ করছে তাদের এই অনুষ্ঠানে থেকে যাওয়ার জন্য। এদিকে এই পরিস্থিতি দেখে বিশাল মজা পাচ্ছে অয়নরা। কিন্তু বাড়ির সকলেই চিন্তায় পড়ে গিয়েছে পর্ণা এখনো আসছে না দেখে। এরপরেই হঠাৎ দেখা যায় পর্ণা মাইক নিয়ে স্টেজে উঠে অনুষ্ঠান শুরু করে। সকলেই পর্ণাকে দেখে নিশ্চিন্ত হয়, আর চিন্তায় পড়ে যায় মৌমিতারা। এর পরে দেখার অপেক্ষা দর্শকদের জন্য নতুন কি চমক অপেক্ষা করে রয়েছে।

Back to top button