আনন্দীকে না পেয়ে অনশনে বসল ঠাম্মী! কি করবে এবারে আদিদেব?

সম্প্রতি কিছুদিন আগেই শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘আনন্দী’ (Anandi)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং অভিনেতা ঋত্বিক মুখার্জিকে (Writwik Mukherjee)। দুজনেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। নিজেদের অভিনয়ের জন্য ইতিমধ্যেই তারা পরিচয় তৈরি করে নিয়েছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ঠাম্মীকে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য ঠাম্মী এবং আদিদেবের মা দুজনকেই অপমান করে আদিদেবের বাবা। যদিও আদিদেব তার মা ঠাম্মীর হয়ে প্রতিবাদ করে। কিন্তু ঠাম্মীকে নিচে নিয়ে যাওয়ার জন্য বকা খায় আনন্দী। এমনকি আদিদেব তাকে কাজ থেকে বের করে দেয়। পরে আবার দেখা যায় আনন্দীকে মাঝরাস্তায় একটি গুন্ডার হাত থেকে রক্ষা করে নিজেই বাড়ি পৌঁছে দিয়ে আসে আদিদেব।

আনন্দী আজকের পর্ব ২৭ সেপ্টেম্বর (Anandi Today Episode 27 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রাতে যে আনন্দীকে বাড়ি পৌঁছে দেওয়ার পর আনন্দী খাওয়ার জন্য রান্নাঘরে যায় কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে তার বৌদি তার জন্য খাবার রাখেনি। এদিকে সকালে টিফিন নিয়ে যাওয়া লুচি তরকারি নষ্ট হয়ে গিয়েছে। সব শেষে জল বাতাসে খেয়ে ঘুমিয়ে পড়ে সে। তার ভিতর যে একটা অজানা চাপা কষ্ট রয়ে গেছে সেটা তাকে দেখলেই বোঝা যায়। পরের দিন সকালে আনন্দী নার্সিং সেন্টারে যায় কিন্তু লাহিড়ী বাড়িতে যায় না। সেন্টারে গিয়ে আনন্দী একটা নতুন বাড়িতে কাজের জন্য বলে। সবাই সেখানে অবাক হয়ে যায় যে আনন্দীও লাহিড়ী বাড়াতে টিকতে পারলো না।
অন্যদিকে আনন্দী না আসলে তো ঠাম্মি ইনজেকশন নেবেন না, ওষুধ খাবেন না এমনকি জল গ্রহণ করবেন না বলে ঠিক করেছেন। আদিদেব বুঝতেই পারছে না একটা মেয়ের জন্য বাড়ির সবাই মিলে ঠাম্মীর ছেলেমানুষীকে প্রশ্রয় দিচ্ছে। এরপর আদিদেব মায়ের কথায় বাধ্য হয়ে ফোন করে আনন্দীর খোঁজ করে। কিন্তু আনন্দী স্পষ্ট জানিয়ে দেয় তার পক্ষে যাওয়া সম্ভব নয় এটা শুনে তো আদিদেবের মাথা আরও গরম হয়ে যায়। আনন্দী মনে মনে ভাবতে থাকে আদিদেবের প্রস্তাব ফিরিয়ে দিয়ে কি সে ভুল করলো? তার কি যাওয়া উচিত ছিল ওই বাড়িতে? এদিকে আদিদেব ঠাম্মীকে ভীষণই ভালোবাসে, তাই ঠাম্মীর কথা ভেবেই সে পৌঁছে যায় নার্সিং সেন্টারে আনন্দীকে নিয়ে আসার জন্য।
আরও পড়ুনঃ ‘চলার পথে অনেক কাঁটা আসবে, সেগুলোকে উপড়ে ফেলতে হবে,’- কাকে কাঁটা বলে কটাক্ষ করলেন দেব?
আদিদেবের কথা শুনে আনন্দী অনেক ভেবে পৌঁছয় লাহিড়ী বাড়িতে। কিন্তু আদিদেব বুঝতেই পারে না আনন্দী আসলে আসবে কিনা। তবে আদিদেবকে ফিরিয়ে দেওয়ার পর আনন্দী মনে মনে ঠিক করে সে লাহিড়ী বাড়িতে যাবে। এরপর আদিদেব বাড়িতে গিয়ে যখন আনন্দীর নামে বাজে বাজে কথা বলতে থাকে সকলকে ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আনন্দী। এবার আনন্দী সকলকে জানিয়ে দেয় সে একমাত্র ঠাম্মীর জন্যই এই বাড়িতে ফিরেছে, কারোর কথায় নয়। এরপর আনন্দী ঠাম্মীকে ডাকতে ডাকতে উপরে চলে যায়। আনন্দীর গলার শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে ঠাম্মী। আনন্দীকে দেখতে পেয়ে তো দারুণ খুশি হয়ে যায় আনন্দী। এরপর লাহিড়ী বাড়িতে আর কি কি অপেক্ষা করে আছে আনন্দীর জন্য সেটাই দেখার অপেক্ষা।

