পর্ণার বুদ্ধিকে ছাপিয়ে গেল ইশার শয়তানি! ক’ঠিন পরীক্ষার সম্মুখীন পর্ণা

গত দেড় বছর ধরে জি বাংলার (Zee Bangla) পর্দায় পর্ণা এবং সৃজন এর জুটি জমজমাট। তাদের ধারাবাহিক নিম ফুলের মধু-তে (Neem Phuler Modhu) প্রতিদিন নতুন নতুন টুইস্ট এসেই চলেছে। যার ফলে এই ধারাবাহিক দেখার প্রতি এখনো আগ্রহ বজায় রয়েছে দর্শকের। ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাস। প্রথমবার জুটি বেঁধে তাদের জুটি একেবারে সুপারহিট। দর্শকদের তো এই জুটি বেশ পছন্দের। তাছাড়াও একান্নবর্তী পরিবারের গল্প কে না ভালোবাসেন।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল শাড়ির এক্সিবিশনের জন্য নিজের হাতে ডিজাইন তৈরি করছে পর্ণা। আর সেই ডিজাইন নষ্ট করে দেওয়ার জন্য মৌমিতা নতুন প্ল্যান করে কিন্তু মৌমিতার চালাকি ধরে ফেলে পর্ণা। অন্যদিকে অভিমন্যু পর্ণাকে অফিসে আনার জন্য নতুন প্ল্যান করতে গিয়ে দেখে পর্ণা ছুটিতে রয়েছে। আর পর্ণা তার পুরনো ডিজাইনের খাতা খুঁজে পায় এবং সেখানে আঁকা ডিজাইন এবং তারা এখন একা ডিজাইনের সঙ্গে হুবহু মিল দেখে পর্ণার মনে সন্দেহ শুরু হয়।

মৌমিতার নোংরা চালে মৌমিতাকেই মাত দিল পর্ণা! জমে গেল আজকের পর্ব

নিম ফুলের মধু আজকের পর্ব ২৫ সেপ্টেম্বর (Neem Phuler Modhu Today episode 25 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে। সৃজনকে পরীক্ষা করার জন্য পর্ণা তাকে ডিজাইনগুলো আঁকতে বলে। যেহেতু পর্ণাকে বোঝানোর জন্য সৃজন বলেছিল পুরনো ডিজাইনগুলো তার আঁকা তাই পর্ণা সৃজনের পরীক্ষা নেওয়ার জন্য তাকে ডিজাইন আঁকতে বলে। এদিকে সৃজন তো কিছুই জানেনা। আর ঠিক সেই মুহূর্তে ঘরে এসে পড়ে বর্ষা এবং রুচি। দুজনে এসে বলে নিচে পর্ণা এবং সৃজনকে সবাই ডাকছে শাড়ি ডেলিভারি হয়ে গেছে বলে। সৃজন বেঁচে গেলেও পর্ণা মনে মনে বলতে থাকে শাড়ির এক্সিবিশন মিটে যাবার পর পর্ণা ঠিক খুঁজে বার করবে কেন তাকে সৃজন মিথ্যা কথা বলছে এবং কেনো পর্ণার সবকিছু এত চেনা চেনা লাগছে।

এরপর শাড়ির ডেলিভারি হয়ে গেলে সকলে মিলে সেগুলো দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে এই সমস্ত খবর ইশার কাছে পাচার করতে থাকে অয়ন মৌমিতা। ইশা অয়ন এবং মৌমিতাকে জানিয়ে দেয় আজ রাতের মধ্যে যদি সমস্ত শাড়ি তারা দুজন ইশার কাছে পাঠাতে না পারে তাহলে তাদের বিরাট বড় ক্ষতি করে দেবে। এই কথা শুনে ভয় পেয়ে যায় মৌমিতারা। আর ভাবতে থাকে কি করে এক রাতের মধ্যে এতগুলো শাড়ি ইশার কাছে পাঠাবে। তারপর ঘর থেকে বেরিয়ে এসে দুজন মিলে শাড়ি গুলো দেখে পরিকল্পনা করতে থাকে। পাশ থেকে সেই কথা শুনে ফেলে পর্ণা, পর্ণা বুঝতেই পারে আজ রাতে নিশ্চই অয়ন মৌমিতা কিছু গন্ডগোল করতে চলেছে। কিন্তু জেঠু জানিয়ে দেয় যদি অয়ন মৌমিতা কোনো গন্ডগোল করার চেষ্টা করে তাহলে জেঠু নিজে তার ব্যবস্থা নেবে। কিন্তু পর্ণা কিছুতেই নিশ্চিন্ত হতে পারে না।

আরও পড়ুনঃ ফের নিজের কু’ৎসিত রূপটা দেখিয়েই দিল নীলু! নতুন নাটক শুরু করল অনির্বাণের মা!

এরপর পর্ণা নিজে এক্সিবিশনের জন্য স্টেজ ডিজাইন করতে থাকে। সবকিছু গোছানো হয়ে গেলে সবাই রাতে ঘুমোতে চলে যায় কিন্তু পর্ণার কিছুতেই ঘুম আসে না। অন্যদিকে অয়ন মৌমিতা বেরিয়ে আসে ঘর থেকে। কিন্তু এর মাঝে হঠাৎই চিলেকোঠার ঘর থেকে একটা চোর নেমে আসে সিঁড়ি দিয়ে। পায়ের শব্দ পেয়ে আড়ালে লুকিয়ে পড়ে মৌমিতারা। আড়াল থেকে তারা দেখতে পায় চোর। তারপর দুজন মিলে চোরকে পাকড়াও করে। অয়ন মনে মনে ভাবতে থাকে এই চোরকেই কাজে লাগাতে হবে। এদিকে ঘর থেকে আওয়াজ পেয়ে নিচে নেমে আসে পর্ণা। কি হবে এরপর? পর্ণা কী ধরে ফেলবে?

Back to top button