মৌমিতার নোংরা চালে মৌমিতাকেই মাত দিল পর্ণা! জমে গেল আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকটি বেশ পুরনো হলেও দর্শকের মনে কিন্তু এখনো এই ধারাবাহিক নিয়ে টানটান উত্তেজনা রয়েছে। কারণ ধারাবাহিকটি প্রতি সপ্তাহেই নতুন নতুন টুইস্ট নিয়ে আসে দর্শকদের জন্য। প্রতিটি এপিসোডেই থাকে নিত্য নতুন চমক। বর্তমানে তো ধারাবাহিক আরো ইন্টারেস্টিং হয়ে উঠেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল কিভাবে পর্ণাকে প্যাঁচি ফেলেছে তার নিউজ চ্যানেলের স্যার অভিমুন্য এবং ইশা। ইশা নিউজ চ্যানেলে ফিফটি পার্সেন্ট শেয়ার কিনে নেওয়ার তার কথায় পর্ণাকে উঠবস করাতে চায় সে। কিন্তু পর্ণা সুরভীর বুদ্ধি প্রয়োগ করে পাঁচ দিনের অসুস্থতার ছুটি নিয়ে নেয়। সেই সুযোগে পর্ণা শাড়ির কথার এক্সিবিশনের সমস্ত তোড়জোড় শুরু করে দেয়। পর্ণার বুদ্ধিতে সবাই মিলে ঠিক করে এই এক্সিবিশনের টাকা দিয়েই অভিমন্যুর কুড়ি লক্ষ টাকা শোধ করে দেবে পর্ণা এবং নিউজ চ্যানেল থেকে বেরিয়ে আসবে। তারপরেই ইশা এবং অভিমন্যুর পর্দা ফাঁস করবে।

নিম ফুলের মধু আজকের পর্ব ২৪ সেপ্টেম্বর (Neem Phuler Modhu Today episode 24 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পর্ণা নিজের হাতে শাড়ির এক্সিবিশন এর জন্য শাড়ির ডিজাইন তৈরি করতে থাকে। পর্ণার ডিজাইনগুলো দেখে প্রত্যেকেই তো অবাক হয়ে যায়। হুবহু একই ডিজাইন আগের মত বানিয়েছে পর্ণা। সবকিছু ভুলে গেলেও নিজের হাতের কাজ যে পর্ণা ভোলেনি সেটা সকলেই বুঝতে পারে। আড়াল থেকে সবকিছু দেখতে থাকে মৌমিতা। তারপর হঠাৎ করেই ঘরে ঢুকে মৌমিতা বলে বাইরের লোককে পর্ণা শাড়ির ডিজাইন দেখাতে পারছে এদিকে বাড়ির লোককে দেখাতে পারছে না, আসলে সবটাই মৌমিতার চালাকি। আসলে সে এসেছে পর্ণার তৈরি করা ডিজাইনগুলো নষ্ট করতে। কাগজের উপর কফি ফেলে সমস্ত ডিজাইন নষ্ট করে দেওয়ার প্ল্যান করতে থাকে মৌমিতা। কিন্তু পর্ণা ঠিক ধরে ফেলে তাকে। আর সাবধান করে দেয় যেন আগামী দিনে এই ধরনের ভুল না করে তাহলে তার পরিণতি কি হবে সেটা মৌমিতা ভাবতেও পারছে না। সকলের কাছে অপমানিত হওয়ার পর ঘর থেকে বেরিয়ে যায় মৌমিতা।
অন্যদিকে অভিমুন্য প্ল্যান করতে থাকে কিভাবে পর্ণাকে অফিসে ফিরিয়ে আনা যাবে। আসলে সে জানে না যে পর্ণা মেলে ইতিমধ্যেই অসুস্থতার জন্য ৫ দিনের ছুটি নিয়েছে। মেল খুলেই সে দেখতে পায় পর্ণা পাঁচ দিনের ছুটিতে রয়েছে। একথা এসে অভিমন্যুকে জানায় ইশা। অন্যদিকে রং শাড়ির রং বাছার জন্য সমস্ত রং সৃজনদের বাড়ির স্টোর রুমে রাখা আছে সেই রং গুলো আনতেই পর্ণা স্টোর রুমে গিয়ে খুঁজে পায় তার পুরনো ডিজাইনের ডাইরি। সেই ডাইরিতে আঁকা ডিজাইনগুলো দেখে পর্ণার ভীষণ চেনা চেনা লাগে। তার আবারও পুরনো স্মৃতি মনে আসতে থাকে। এরপর ঘরে গিয়ে পর্ণা নিজের আঁকা এখনের ডিজাইনের সঙ্গে ডাইরিতে আঁকা আগের ডিজাইন মেলাতে থাকে। মিলিয়ে দেখে বেশিরভাগ ডিজাইনই হুবুহু মিলে গিয়েছে।
আরও পড়ুন: বসের মুখে সব সত্যি জেনে অবাক রাই! তবে কি অনির্বাণকে ক্ষমা করে দেবে সে?
দুটো ডিজাইনের মধ্যে এতটা মিল খুঁজে পেয়ে পর্ণা সৃজনকে সবটা বলে এবং সৃজনকে প্রশ্ন করে তারা নিশ্চয়ই পর্ণার থেকে কিছু লুকোচ্ছে। পর্ণার এই বাড়ি, এই ঘর, এই সমস্ত ঘটনা খুব চেনা চেনা লাগে। তার মনে হয় তার সাথে আগেও যেন এই ঘটনা গুলো ঘটেছে। এগুলো সম্পূর্ণ কাকতালীয় হতে পারে না। সৃজনরা নিশ্চই তার থেকে কিছু আড়াল করছে। পর্ণার এই প্রশ্নের কি জবাব দেবে বুঝতে পারেনা সৃজন। পর্ণাকে আবারো মিথ্যে বলতে হয় তার। তবে কি হতে চলেছে আগামী পর্বে? পর্ণার কি এই এক্সিবিশনের মাধ্যমে তার পুরনো জীবনের কথা মনে পড়বে?

