বসের মুখে সব সত্যি জেনে অবাক রাই! তবে কি অনির্বাণকে ক্ষমা করে দেবে সে?

যত দিন যাচ্ছে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora)। গল্পে আসছে নতুন নতুন সব টুইস্ট। ধারাবাহিকের নায়িকা রাই এখন দর্শকদের অত্যন্ত পছন্দের মানুষ হয়ে উঠেছে। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সুমন দেকে। একটু একটু করে ধারাবাহিকের টিআরপিও বেশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অনেকটা দূরে চলে গিয়েছে ধারাবাহিকের নায়ক এবং নায়িকা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই অনেক বড় একটা রোগের সাথে লড়াই করে বর্তমানে সুস্থতার পথে ফিরেছে। এর মাঝেই তার জীবনে এসেছে সুযোগ। অনেক বড় সম্মানের সম্মানিত হতে চলেছে রাই। তাকে তার অফিসের তরফ থেকে সেরা কর্মচারীর পুরস্কারে পুরস্কৃত করার কথা জানানো হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে ভীষণ খুশি ধারাবাহিকের নায়িকা। তার পাশাপাশি খুশি তার পরিবারের মানুষজনও।

মিঠিঝোরা আজকের পর্ব ২৪ সেপ্টেম্বর (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 24 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনির্বাণ দূর থেকে রাইকে দেখতে থাকে। সে ভাবতে থাকে, তারা একই ঘরের মধ্যে এত কাছাকাছি রয়েছে তবুও সামনে যাওয়ার উপায় নেই। নিজের ভাগ্যের কথা ভেবে হাসি পায় অনির্বাণের। নিজের দোষে আজ সে সমস্ত কিছু হারিয়েছে। সে ভাবতে থাকে, যদি হঠাৎ করেই তারা মুখোমুখি হয়ে যায় তাহলে কি রাই তার সাথে কথা বলবে? নাকি মুখ ঘুরিয়ে চলে যাবে! সবটাই তার কাছে অজানা।
খুব সুন্দর ভাবে অনির্বাণকে সামলালো রাই
এরপর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রথমেই অনির্বাণ সেনকে ডেকে নেওয়া হয় সম্মানিত করার জন্য। এরপর তাকে পুরস্কার গুলো কর্মচারীদের হাতে তুলে দিতে বলা হয়। অনির্বাণ এক এক করে দুজনের হাতে সেরা কর্মচারীর পুরস্কার তুলে দেয় এবং ওই দুজনের মধ্যে একজন রাই। রাই ভীষণ স্বাভাবিকভাবেই অনির্বাণকে ধন্যবাদ জানায়। সেখানে সে তাকে নিজের প্রথম বস হিসেবে পরিচয় দেয়। আর এত আত্মবিশ্বাস জাগানোর জন্য ধন্যবাদ দিয়ে প্রাইজ নিয়ে নেমে আসে। অনির্বাণকে দেখে ভীষণ অস্বস্তিতে পড়ে যায় রাই। সে আর কিছু ভালোভাবে বলতে পারে না।
আরও পড়ুনঃ নার্স হিসেবে লাহিড়ী বাড়িতে পা রাখলো আনন্দী! জমে ক্ষীর ধারাবাহিকের আজকের পর্ব
এরপর সেই অনুষ্ঠান থেকে বেরোনোর জন্য ছটফট করতে থাকে রাই। নীলু তখন নতুন নাটক শুরু করে। সে বলে, তার উচিত অনির্বাণকে ক্ষমা করে দেওয়া। রাই যদিও এসব শুনতে মোটেও আগ্রহী নয়। এরপর তার বস এসে তার কাছে ক্ষমা চায় এবং বলে, “আমি জানতাম আপনার আর অনির্বাণ সেনের সম্পর্কের কথা। তাই আমি যখন জানতে পেরেছিলাম ওনাকেও সম্মানিত করার কথা বলা হয়েছে তখন আমি আপনাকে সেই কথাটা জানাতে পারিনি। আমি ভেবেছিলাম আপনি হয়তো আসবেন না। এর জন্য আমাকে ক্ষমা করবেন।” রাই নিজের বসের কথাগুলো বুঝতে পারে। কিন্তু সে আর এক মুহূর্ত সেখানে থাকতে চায় না।

