নতুন বিপদের মুখোমুখি পর্ণা-সৃজন! দেখুন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জমজমাট পর্ব

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় কিছু ধারাবাহিক গুলির মধ্যে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। শুরুর সময় থেকে আজ পর্যন্ত ধারাবাহিকের জনপ্রিয়তা এতটুকু কমেনি। ধারাবাহিকের জুটি পর্ণা সৃজন ইতিমধ্যেই অনেক ভালোবাসা পেয়েছে দর্শকদের কাছে। এই ধারাবাহিকের হাত ধরে এই নতুন জুটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাসকে। দুজনেই দর্শকমহলে বেশ জনপ্রিয়।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে বিয়ের পর থেকেই একটু একটু করে পর্ণার পুরোনো স্মৃতি একটু একটু করে আবার মনে পড়ছে। নানারকম ঘটনা যেগুলো আগেও পর্ণার সাথে ঘটেছে সেগুলো মনে পড়ছে তার। এদিকে পর্ণাকে প্যাঁচে ফেলতে গিয়ে পর্ণারই ভালো করছে সৃজনের মা। এদিকে পুঁটির পর্ণাকে অদ্ভুতভাবে মা বলে ডেকে ওঠা সবকিছুই কেমন আশ্চর্য লাগছে পর্ণার কাছে। এদিকে পর্ণা একের পর এক বিপদ থেকে বেরিয়ে আসছে সৃজনকেও সেখান থেকে বের করে আনছে দেখে ইশা তো ক্ষেপে উঠেছে। এবারে পর্ণার ক্ষতি করার জন্য সে আরও হিংস্র হয়ে উঠছে।

নিম ফুলের মধু আজকের পর্ব ২১ সেপ্টেম্বর (Neem Phuler Modhu Today episode 21 September)

ধারাবাহিকের আজকের পর্বে দর্শক দেখতে পাবেন সৃজনের জেঠু সৃজনকে চেপে ধরেছ বিয়ের পর তাদের ভুরিভোজ করানোর জন্য। আর সকলেই জেঠুর সেই কথায় সহমত জানিয়ে সৃজনকে চেপে ধরেছে। সকলের আবদারে সৃজন রাজি হয় তাদের বিয়ের ভুরিভোজ খাওয়ানোর জন্য। তখন ঠাম্মি সৃজনকে বলে কোন ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সকলকে খাইয়ে দিতে। সেই কথা মত সকলেই রাজি হয়ে যায়। রেস্টুরেন্টের কথা শুনে বুবাই সৃজনকে বলে উত্তর কলকাতার দিকে ফাইন ডাইনিং নামের একটি রেস্টুরেন্টের নতুন আউটলেট খুলেছে। তাদের চাইনিজ খাবার খুবই সুস্বাদু সেখানেই তাহলে যাওয়া হোক।

Bengali serial

এদিকে পর্ণার নিউজ চ্যানেলের বসের সাথে হাত মিলিয়ে ইশা ঠিক করতে থাকে কিভাবে পর্ণাকে আবার বিপদে ফেলা যায়। পর্ণার বসও পর্ণার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তাই সেও ইশার সঙ্গে হাত মেলায়। আর ঠিক তখনই ইশার কাছে একজন ভদ্রলোক এসে কিছু পেপারে ইশার সই চায়। ইশা জানতে চাই এগুলি কিসের কাগজ তখন ওই ভদ্রলোক ঈশাকে জানাই তার ফাইন্ড ডাইনিং নামের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে সবকটি আউটলেটে পচা মাছ গিয়েছে। আর তখন ইশা বলে পচা মাছ গিয়েছে তো কি হয়েছে সেই মাছগুলো ব্যবহার করে ফেলতে বলো, টাকা কি গাছে ফলে। রেস্টুরেন্টের ম্যানেজারদের ওই মাছগুলি ব্যবহার করতে বলার অর্ডার দিয়ে দিতে বলে ইশা। সেই কথামতোই সেই লোকটা ম্যানেজারদের সঙ্গে কথা বলতে চলে যায়। এরপর ইশা পর্ণার বসকে জানায় এই রেস্টুরেন্ট এর অনেকগুলি আউটলেট রয়েছে তাদের শহরে। কিন্তু ইশা তার গুপ্ত মালিক, তার ব্যাপারে কেউ জানে না। আশা করি এ কথা ভবিষ্যতে লুকানো থাকবে।

অন্যদিকে ওই রেস্টুরেন্টেই পর্ণা সিজন গিয়েছিল সপরিবারে আর রেস্টুরেন্টে গিয়ে সৃজনের জেঠি যেই মাছ মুখে তুলেছে অমনি তার সন্দেহ হয় যে মাছ খারাপ। সঙ্গে সঙ্গে সবাইকে জানানোর পর প্রথমে কেউ বিশ্বাস করতে চায় নি এমনকি সৃজনের মা বলে এত দামি মাছ নষ্ট করা যাবে না বলে খেতে শুরু করে। এদিকে সৃজনও মাছ মুখে দেওয়ার সাথে সাথেই বুঝতে পারে মাছে কিছু গন্ডগোল রয়েছে। এরপর সৃজন এবং সৃজনের মা মাছ খাবার পর সঙ্গে সঙ্গে তাদের শরীর খারাপ হতে শুরু করে। তারা বমি করতে চলে যায়। এদিকে রেস্টুরেন্টের আরও অনেকেরই মাছ খাবার পর শরীর খারাপ করতে শুরু করে। সঙ্গে সঙ্গে সৃজন এবং সৃজনের মাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ডাক্তার জানায় খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে। তারপর জেঠু জানায় শুধুমাত্র সৃজন বা সৃজনের মায়ের নয় রেস্টুরেন্টে থাকা আরও অনেকেরই খাবার খেয়ে একই অবস্থা হয়েছে। এই কথা শোনার পরে পর্ণার সন্দেহ জেগে ওঠে, সে চলে যায় পুলিশ স্টেশনে।

আরও পড়ুন: রাইয়ের মুখোমুখি হতেই আটকে গেল অনির্বাণের চোখ! কী হতে চলেছে আগামী পর্বে?

থানাতে গিয়ে পর্ণার অফিসার কে সমস্ত কিছু জানায়। অফিসার সমস্তটা শুনে বলে এই রেস্টুরেন্টেরই বিভিন্ন আউটলেট থেকে আরও অনেকেই অভিযোগ করেছে। মাছ থেকে এই সমস্যাটা হচ্ছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এর পরে কথা মতো রেস্টুরেন্টের ম্যানেজারকে অ্যারেস্ট করা হয়। তবে পর্ণা বুঝতে পারে রেস্টুরেন্টের ম্যানেজার নয়, রেস্টুরেন্টের আসল মালিকেরই এর পেছনে হাত রয়েছে। আশ্চর্যজনক ভাবে পর্ণাদের নিউজ চ্যানেল থেকে এই খবরটি প্রকাশিত হয়। ইশা যা দেখে বেজায় ক্ষেপে যায় পর্ণার বসের উপরে। ইশার বারবার বলে দাও সত্ত্বেও তাদের চ্যানেল থেকে কি করে খবরটা ছাপা হল সেটাই নিয়েই শুরু হয় তর্ক বিতর্ক। এরপর ইশা জানিয়ে দেয় কোনভাবেই যাতে আসল সত্যিটা সামনে না আসে। পরের দিন সকালে যখন পর্ণা জানতে পারে রেস্টুরেন্টের ম্যানেজারকে কোর্টে তোলার আগেই জেল থেকে ছাড়ানো হয়ে গিয়েছে এবং এর পেছনে উপর মহলের কোন রাজনৈতিক ব্যক্তির হাত রয়েছে তখনই পর্ণা ঠিক করে নেয় এর পেছনে আসল সত্যিটা কি সেটা সে জেনেই ছাড়বে। এবারে দেখার অপেক্ষা পর্ণা কিভাবে আসল সত্যিই উদঘাটন করে।

Back to top button