রাইয়ের মুখোমুখি হতেই আটকে গেল অনির্বাণের চোখ! কী হতে চলেছে আগামী পর্বে?

সন্দেহ মানুষকে ভিতর থেকে পচিয়ে দেয়। তখন তার আর সুস্থ স্বাভাবিকভাবে চিন্তাভাবনা করার ক্ষমতা থাকে না। তার সমস্ত চিন্তা ভাবনায় সন্দেহ অবিশ্বাস ঘৃণা মিশে থাকে। মায়ের প্ররোচনায় ঠিক এইরকমই একজন মানুষ হয়ে উঠেছিল জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়ক অনির্বাণ। সে জেনে শুনে ধারাবাহিকের নায়িকা রাইকে অনেক কষ্ট দিয়েছে। তাই আজ নায়িকা রাই তার থেকে অনেক দূরে সরে গেছে। তবে বর্তমানে অনির্বাণ নিজেকে শুধরে নেওয়ার অনেক চেষ্টা করছে।

এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সুমন দে এবং নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এই মুহূর্তে অনেক লড়াইয়ের পর সুস্থ হয়ে উঠেছে ধারাবাহিকের নায়িকা। এই মুহূর্তে সে তার জীবনে আর কোন রকমের ঝামেলা চাইছে না। তাই সে নিজের বাড়িতে থাকছে আর বাড়ি থেকেই অফিস যাতায়াত করছে। তাকে সুস্থ করে তোলার পেছনে যার অবদান সব থেকে বেশি সে হল নায়িকার বোন স্রোত।

MithiJhora, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, MithiJhora Today Episode, MithiJhora Today Episode 20 September মিঠিঝোরা আজকের পর্ব ২০ সেপ্টেম্বর, মিঠিঝোরা আজকের পর্ব

রাই সর্বদাই পরিশ্রমে বিশ্বাসী। সে কখনো নিজের কাজ অসম্পূর্ণ রাখে না এবং প্রত্যেকটা কাজ যথেষ্ট মনোযোগ দিয়ে করে। নিজের এই একাগ্রতা দিয়ে রাই নিজের যোগ্যতার পরিচয় দেয়। নিজের অফিসে সে সব থেকে সেরা কর্মচারী হিসেবে নির্বাচিত হয়। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাইকে তার অফিসের তরফ থেকে পুরস্কার এবং সম্মান দেওয়ার ঘোষণা করা হয়। এই গোটা বিষয়টাতে খুব খুশি হয় রায় এবং তার গোটা পরিবার। এত রাইয়ের জীবনের প্রথম বড় সম্মান।

রাই যে অফিসে কাজ করে, সেই অফিসের তরফ থেকে অনির্বাণকেও আমন্ত্রণ জানানো হয় কারণ অনির্বাণ শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তাই এই অনুষ্ঠানে অনির্বাণের উপস্থিতি একান্ত কাম্য। অফিসের নামটা শুনেই অনির্বাণ বুঝতে পারে এখানেই তো কাজ করে রাই। অনির্বাণ মনে মনে ভাবতে থাকে এই অনুষ্ঠানে কি তাহলে রাইয়ের দেখা পাবে সে? অনির্বাণ জানে না রাই নিজেই পুরস্কার পেতে চলেছে। সে আরও বেশি করে অনুষ্ঠানে যাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে।

আরও পড়ুনঃ এক এক করে কমলিনীর সব সত্যি ফাঁস করবে মধুবণী! তদন্তে মায়ের ছোট্ট পার্টনার মিহি

রাইয়ের মুখোমুখি অনির্বাণ

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রাইয়ের অফিসের অনুষ্ঠানে গিয়ে অনির্বাণ খালি এদিক ওদিক তাকাতে থাকে। তার দুটো চোখ এই হাজারের মুখের ভিড়ে একজনকে খুঁজে চলেছে। আর সেটা হল রাই। এর পর অনির্বাণ দেখতে পায় রাই আসছে। সে আসতেই তার বন্ধুরা তার বসার জায়গা করে দেয়। রাইয়ের দিক থেকে চোখ সরাতে পারছিল না সে। কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? অনির্বাণকে দেখলে কি রাই রেগে যাবে? নাকি এখান থেকেই শুরু হবে তাদের ভালোবাসার নতুন অধ্যায়?

Back to top button