ইশার পেট থেকে কিকরে বেরোবে চার কোটির হীরের হার! মোক্ষম চাল দিল পর্ণা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় দর্শকদের একটি অত্যন্ত পছন্দের ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকের শেষ কয়েকটি পর্ব জুড়ে দুর্গাপূজার বিশেষ এপিসোড দেখানো হচ্ছে। যা ধারাবাহিকের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে। টিআরপি তালিকাতে প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও ভালো ফলাফল করেছে।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে দত্তবাড়িতে গয়নার কোম্পানির লোক এসে মা দুর্গার গলার হার দেখে বুঝতে পারে সেটা নকল। কিন্তু পর্ণারা কিছুতেই বুঝতে পারে না যে মা দুর্গার গলা থেকে আসল হার কোথায় গেলো? হার চুরি যাওয়ার কারণে পর্ণা, সৃজন এবং সৃজনের ঠাম্মিকে কোম্পানির লোক পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। আসলে এই তিনজনের সাক্ষী হিসেবে সমস্ত আইনি কাগজে সই করেছিল সে কারণে পুলিশ আগে এই তিনজনকে গ্রেফতার করবে। গয়নার কোম্পানির সবাই তো প্রথমে দত্ত বাড়ির সবাইকে সন্দেহ করছে। আর সেটাই স্বাভাবিক। এদিকে পর্ণা এবং সৃজনের সন্দেহ হচ্ছে মৌমিতা অয়ন এবং ইশার উপর। অন্যদিকে সৃজনের জেঠি জানিয়েছে যে অয়নদের সকালবেলা দত্ত বাড়ি থেকে বের হতে দেখেছে। তাই হিসেব মিলাতে অসুবিধা হয়নি পর্ণার।

Bengali serial

নিম ফুলের মধু আজকের পর্ব ১৯ অক্টোবর (Neem Phuler Modhu Today episode 19 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পর্ণা এবং সৃজন একটুও দেরি না করে মৌমিতারা যে বাড়িতে ভাড়ার রয়েছে সেই বাড়িতে ছুটে যায় তাদের জিজ্ঞাসাবাদ করতে। এদিকে অয়ন মৌমিতা এসবের কিছুই জানেনা। তারা খোশ মেজাজ ইশার সঙ্গে গল্প করতে থাকে। ইশা মৌমিতা দের খবর দেয় দত্তবাড়িতে ইতিমধ্যে পুলিশ গিয়েছে। কোম্পানি লোকেরা হৈচৈ শুরু করে দিয়েছে তাদের হার চুরি যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই অয়নদের বাড়িতে এসে হাজির হয় পর্ণা, সৃজন। তারা ঘরে ঢুকেই অয়ন মৌমিতাকে জেরা করতে শুরু করে। সৃজন তো অয়নকে নিজের দাদা বলে না মেনেই তার গায়ে হাত তোলে। এদিকে পর্ণা মৌমিতাকে জেরা করতে থাকে। কিন্তু তারা তো সমানই মিথ্যা কথা বলে যায়।

পর্ণা ভালোমতোই বুঝতে পারে যে মৌমিতা এবং অয়নকে চেপে ধরে কোন লাভ নেই। এদের আসল মাথায় ইশাকে চেপে ধরতে হবে। তাই ইশার বাড়িতেই রওনা দেয় দুজন মিলে। এদিকে পর্ণা এবং সৃজন কে ইশার বাড়িতে রওনা দিয়েছে সে কথা আগে থেকেই মৌমিতা জানিয়ে দেয় ঈশাকে। যার ফলে আগে থেকেই সাবধান হয়ে যায় ইশা। আসলে পর্ণা ভেবেছিল প্রতিবারের মতো এবারেও ইশার বাড়িতে গেলেই সমস্ত সত্যিটা জানতে পারবে। কিন্তু ইশা সে যে আগে থেকেই তাদের জন্য ফাঁদ পেতে রেখেছিল সেটা বুঝতে পারেনি তারা।

আরও পড়ুন: ফের শোকের ছায়া টলিপাড়ায়! ক’ঠিন অসুখে আ’ক্রান্ত অভিনেত্রী লিলি চক্রবর্তী!

পর্ণা এবং সৃজন গিয়ে ইশাকে জেরা করতে থাকে তখনই হঠাৎ ইশা তার বডিগার্ডের ডেকে এনে পর্ণা সৃজনকে ভালো মতো সার্চ করতে বলে। পর্ণা সৃজনকে সার্চ করার পর তাদের পকেট থেকে বেরিয়ে আসে মোবাইল। যার মধ্যে একটাতে ভিডিও রেকর্ডিং হচ্ছে আর অন্যটাতে হচ্ছিল ভয়েস রেকর্ড। পর্ণার প্ল্যান ধরে ফেলে ইশা। তাদের ফোন দুটো কেড়ে নিয়ে ইশা জানায় সেই ওই আসল হীরের গয়না সরিয়েছে কিন্তু ইশার বাড়ি বা অয়নদের বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেই সেই হার পাবে না পর্ণা। ইশা কথাগুলো এত জোর দিয়ে বলছিল যে পর্ণা বুঝতেই পারে ইশা কোনো চালাকি করছে। বাড়িতে এসে সমস্ত ঘটনা সবাইকে জানায় পর্ণা। আর বলে গয়না এই দত্ত বাড়িতেই কোথাও আছে। অয়নরা হারটা সরিয়েছে ঠিকই কিন্তু নিয়ে পালাতে পারেনি। এবারে দেখার অপেক্ষা পর্ণা নিজের বুদ্ধি দিয়ে কিভাবে ওই হার ফিরিয়ে আনে।

Back to top button