পর্ণাকে বিপদে ফেলতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল ইশা! রাজ সাক্ষী হল পুঁটি!

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে প্রথমেই উঠে আসে ‘নিম ফুলের মধু’র (Neem Phuler Modhu) নাম। দীর্ঘ সময় ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের অত্যন্ত পছন্দের। একসময় বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক সপ্তাহের পর সপ্তাহ ধরে। বর্তমানে যদিও খুব একটা পিছিয়ে নেই ধারাবাহিক। তবে বর্তমানে ধারাবাহিকের গল্প অনেকটাই ঘুরে গিয়েছে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র পর্নার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma) এবং পল্লবীর বিপরীতে সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে পর্ণা, পুঁটি, সৃজন ডাকাতের ডেরা থেকে বেরিয়ে পালাতে গিয়ে ডাকাত সর্দারের কাছে ধরা পড়ে যায়। ডাকাত দলের লোকজন ঘিরে ফেলে পর্ণাদের। এরপরই ডাকাত সর্দাররা তাদের পথ আটকে দেয়। ইশা এবং অয়ন গাড়ি করে এসে ডাকাত দলের পথ আটকে তাদের সাবধান করে। সেখান থেকে ডাকাতেরা সাবধান হয়ে জানতে পেরে পর্ণাদের প্ল্যান। এরপর ডাকাতের দলের লোকজনও পর্ণাদের সবাইকে আটক করে নিয়ে যায় ডাকাতের ডেরায়।

নিম ফুলের মধু আজকের পর্ব ১৪ নভেম্বর (Neem Phuler Modhu Today episode 14 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে শ্যামলী এবং অনিকেত মা কালী এবং মহাদেবের ছদ্মবেশ নিয়ে ডাকাতের ডেরায় পৌঁছায় পর্ণাদের উদ্ধার করতে। কিন্তু সেখানে তাদের ছদ্মবেশ ধরে ফেলে ডাকাত সর্দার। এরপরে সবার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এরই মধ্যে ডাকাত সর্দার পর্ণার গলায় অস্ত্র ধরে পর্ণাকে মারার হুমকি দেয়। ঠিক তখনই ডাকাতের ডেরায় পৌঁছায় পুলিশ ফোর্স। ঠিক সেই সময়ে অঙ্কিতা ম্যাডাম পুলিশের লোকজন নিয়ে পৌঁছে যায় ডাকাতের ডেরায়। তারপর ডাকাত সর্দার সহ প্রত্যেকে সেখান থেকে গ্রেফতার করা হয়।
এবারে ইশার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পর্ণা
পরে পর্ণারা সেখান থেকে সবাই সুস্থ ভাবে বাড়ি ফিরে আসে। এদিকে ইশা টেনশন করছে যে ডাকাত সর্দার পর্ণাকে শেষ করতে পারলো কিনা। ইশা নিজের লোক লাগিয়ে সেখানে পাহারা দিচ্ছিল। আর তখন ইশার কাছে ফোন আসে এবং ইশা জানতে পারে পর্ণার তো কিছু হয়নি বরং ডাকাত সর্দারকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। এবারও পর্ণার কোন ক্ষতি করতে পারল না ইশা, ভেবেই আফসোস করতে থাকে।
আরও পড়ুন: ফের ছোট পর্দায় ফিরছে যশ! নিজের মুখেই সেই কথা ভক্তদের জানালেন অভিনেতা!
এদিকে পুঁটি বাড়ি ফিরে আসায় তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে কৃষ্ণা এবং পর্ণাকে সবাই বলে এইবারে ইশাকে ক্ষমা করতে না। তারপর পর্ণারা থানায় নিয়ে যায় পুঁটিকে এবং পুঁটি থানায় সমস্ত কথা পুলিশকে জানায়। এরপরে পুলিশ ইশার বাড়িতে গিয়ে ইশাকে খুঁজে থাকে। কিন্তু ইশা চালাকি করে তার ফোনটা বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়। যার ফলে পুলিশ ইশাকে আর ট্র্যাক করতে পারে না। এরপরেই সৃজনের বুদ্ধিতে তার বড়দা এবং বড় বৌদিকে পুলিশ জেরা করতে থাকে। কারণ ইশার সাথে বেশিরভাগ সময় অয়ন মৌমিতা থাকে, তাদের সঙ্গে মিলে প্ল্যান করে। তাই ইশা কোথায় এই খোঁজ একমাত্র তারা জানবে। কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করেও কোন লাভ হয় না। এবারে দেখার আগামী পর্বে কি হয়।

