মেয়েদের পাশে দাঁড়িয়ে আদির ক্ষো’ভের মুখে আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

আদি আনন্দীর জীবনের গল্প নিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস হয়েছে। তবে এই অল্প সময়ের মধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় ভালো স্লট পাচ্ছে এবং প্রতি সপ্তাহে ভালো ফলাফল করেছে। ধারাবাহিক যত এগোচ্ছে তত নতুন নতুন টুইস্ট দেখা যাচ্ছে গল্পে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সমস্ত সত্যি স্বীকার করার পর চৈতি বুঝতে পারে যে যেই যোগী বাবার কথায় বিশ্বাস করে সে সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে তিনি আসলে ভন্ড। আনন্দী তাকে নিয়ে এসেছে শুধুমাত্র সত্যিটা প্রমাণ করতে। এটা জানার পর চৈতি তো ভীষণ রেগে যায় আনন্দীর উপরে। কিন্তু আদি ঘুরেফিরে আবার সেই রকেটের প্রসঙ্গে ফিরে আসে। আদি জানায় আনন্দীর হাতে আর মাত্র কয়েকদিন আছে নিজেকে প্রমাণ করার জন্য। আসলে আদি এখনো আনন্দীকে বিশ্বাস করতে পারছে না। নিজেকে নির্দোষ প্রমাণ করতে কয়েকটা দিন সময় পায় আনন্দী।
কিন্তু আনন্দী এই কয়েকদিনের মধ্যে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে সেটাই বুঝতে পারে না। আর মাত্র ১৭ দিনের মধ্যে আনন্দীকে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে। তাহলেই আনন্দী এ বাড়িতে থাকার অনুমতি পাবে। নয়তো তাকে লাহিড়ী বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে।
এর আগেও আনন্দী বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু তার সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছি নন্দিনী এবং তিতির। তারা কেউই চায় না আনন্দী নিজেকে নির্দোষ প্রমাণ করুক। সেই কারণে বারবার আনন্দীর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আনন্দীও হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সেও চেষ্টা করে যাচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণ করার।
আরও পড়ুন: “আমার উত্তরও খোলা দক্ষিণও খোলা, ডাঁসা পেয়ারা দেখলে যা লোভ হয়!”- ৯০ পেরোলেও মনটা এখনো তরুণ! সদা প্রাণবন্ত মিতা চট্টোপাধ্যায়
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হতে চলেছে
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি আনন্দীকে তার মা ঠাকুমাদের নিয়ে এই সমস্ত কাজ করতে নিষেধ করে দিচ্ছে। আনন্দী তার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করছে আদি। কিন্তু আনন্দীও জানায়। যদি বাড়ির ছেলেরা নিজেদের মাত্রা ছাড়িয়ে যায়, তাদের অন্যায়ের গণ্ডি পেরিয়ে যায় তাদের জায়গাটা ঠিক কোথায় সেটা ভুলে যায় তাহলে আনন্দীকে নিজের মাত্রা ছাড়াতেই হবে। ধারাবাহিকের আজকের পর্বে এই গল্পই দেখানো হবে।

