ফের ছোট পর্দায় রিমলি! বহু বছর পর টেলিভিশনের পর্দায় ইধিকা পাল! বিপরীত জনপ্রিয় নায়ক!

টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ইধিকা পাল (Idhika Paul)। জি বাংলার (Zee Bangla) এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক রিমলির হাত ধরে টেলিভিশনের ছোটপর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। ওই ধারাবাহিকের হাত ধরেই পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। ওই ধারাবাহিককে অভিনয় করেই দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। তারপর জি বাংলার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে প্রথমে নেগেটিভ চরিত্রে অভিনয় শুরু করেন। সেখানেও দর্শকদের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী। তারপর আর তাকে ছোট পর্দায় দেখা যায়নি। বেশ কয়েক বছর কেটে গিয়েছে ছোটপর্দায় অভিনেত্রীকে ভীষণ মিস করছেন তার দর্শকেরা।
তারপর থেকে অভিনেত্রীকে আর ঘুরে দেখতে হয়নি। এমনকি বাংলাদেশ থেকেও অভিনয়ের সুযোগ আসতে থাকে অভিনেত্রীর কাছে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবিতে অভিনয় করে সেখানকার মানুষের মন জয় করে নেন তিনি। শাকিব ইধিকার জুটি বেশ জনপ্রিয়তা পায় বাংলাদেশে। শাকিব ইধিকার দুর্দান্ত কেমিস্ট্রি, তাদের রোমান্স দেখে মুগ্ধ হয়ে যান দর্শক।

নতুন কাজে ফিরছেন অভিনেত্রী ইধিকা
এমনকি টলিউড ইতিমধ্যে ডেবিউ করেছেন ইথিকা। দেব অভিনীত আসন্ন ছবি খাদানে তাকে দেখা যেতে চলেছে। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে ইধিকার চরিত্র নিয়ে দর্শক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অভিনেত্রীকে এই চরিত্রে দেখে দর্শকের মনেও কৌতূহল জন্মেছে। অভিনেত্রীর ভক্তরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অভিনেত্রীকে টলিউডের বড় পর্দায় দেখার জন্য। টলিউডে আরও কিছু প্রোজেক্টে কাজ করেছেন তিনি। তার মধ্যে অন্যতম হল সোহমের সঙ্গে একটি ছবিতে আগামীদিনে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। যেখানে ইধিকাকে ভিন্নধর্মী চরিত্রে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে।
তবে এরই মধ্যে আবারও বাংলাদেশ থেকে কাজের সুযোগ এসেছে অভিনেত্রীর কাছে। আবারো শাকিব খানের বিপরীতেই দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। ছবির পরিচালনা করবেন মেহেদি হাসান হৃদয়, ছবির নাম ‘বরবাদ’। ছবিতে দেখা যাবে আবারও সাকিব ইধিকার কেমিস্ট্রি। এই খবর সামনে আসা মাত্রই দর্শক তো ভীষণ খুশি দুজনকে আবার পর্দায় দেখার জন্য। ছবি নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ পাশে নেই কেউ! হাতে মাত্র কয়েক ঘণ্টা! একাই লড়ে চলেছে আনন্দী!
শোনা যাচ্ছে এই বরবাদ ছবিতে ইধিকাকে বিভিন্ন রকম চরিত্রের দেখা যেতে চলেছে। বাংলাদেশের পাশাপাশি এই দেশের অভিনেত্রীর ভক্তরাও ভীষণ খুশি অভিনেত্রীকে নিয়ে। বর্তমানে ছবিটি নিয়ে কথাবার্তা চলছে, ছবির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।

