সোনা দানা টাকা পয়সা ছেড়ে বউ চুরি করল সৃজন! জমে ক্ষীর নিম ফুলের মধু

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem phuler modhu) এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, পর্ণা তো তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে বসেছে, তাই সে সুইটিকে সৃজনের বউ ভেবে সৃজনের জীবন থেকে চলে যাওয়ার জন্য তার বস অভিমুন্যকে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু সবকিছু জেনেশুনে কীভাবে সৃজন চুপ করে বসে থাকে! সেই কারণে এই বিয়ে ভেঙে পর্নাকে সেখান থেকে নিয়ে আসার জন্য নিজের জেঠিমাকে অভিমুন্যর ঠাকুমা সাজিয়ে পাঠিয়েছে সৃজন।
নিম ফুলের মধু ৬ সেপ্টেম্বর পুরো পর্ব/Neem phuler modhu6 September full episode update
আজকের পর্বে শুরুতে দেখা যায় কৃষ্ণা, সৃজনের জেঠিমা কে ফোন করে জিজ্ঞেস করে দিদি তুমি কোথায় গেছো? সৃজনের জেঠিমা তখন বলে আমি মন্দিরে এসেছি। কৃষ্ণা বলে, আমাকেও তো বলতে পারতে তাহলে আমি যেতাম। অন্য দিকে পর্নার সন্দেহ হয় ঠাকুমা মিথ্যে কথা কেন বলছেন? পর্ণা তখন জিজ্ঞেস করে , ঠাম্মি আপনি বিয়ের বাড়িতে এসে মন্দির কেন বললেন?

জেঠিমা তখন পরিস্থিতি ম্যানেজ করতে পর্ণাকে বলে, আসলে আমার ননদ, তার তো বিয়ে হয়নি সেই কারণে মন্দির বলে কাটিয়ে দিলাম শোন না তোর জন্য অনেক গয়না বানিয়েছি, চল তোকে দেবো। অন্যদিকে সৃজন গাড়িতে করে বেরিয়ে পড়েছে। সৃজন তো মনে মনে ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছতে হবে এবং পর্ণাকে নিয়ে আসতে হবে। ওদিকে জেঠিকে নিয়েও ভয় পাচ্ছে সৃজন,জেঠি যদি ধরা পড়ে যায়।
এদিকে কৃষ্ণা সৃজনকে ফোন করে জিজ্ঞেস করে, সে কোথায়? সৃজন তখন বলে আমি জগিং করতে এসেছি। কৃষ্ণা সেই কথা বিশ্বাস করে না কিন্তু সৃজন ফোনটা কেটে দেয়। ওদিকে বিয়ে হচ্ছে কিন্তু উড়িয়া পণ্ডিতদের কথা কিছুই বুঝতে পারছে না হবু বর অভিমুন্য। এর মধ্যে সৃজনের বাবাকে ফোন করে কৃষ্ণা জিজ্ঞেস করে, তুমি কোথায় রয়েছো? বিয়ের সানাই বাজছে! বিয়ের বাড়িতে কেন গেছো? সৃজনের বাবা বলে, ধুর তুমি রাখ তো।
তখন চয়ন আর সৃজনের বাবার বাংলা শুনে অভিমুন্য বলে, আপনারা কি সুন্দর বাংলা বলছেন! তখন রুচিরা ইশারা করে আর চয়ন বলে ধুর আমি আর এসবের মধ্যে থাকবো না! অভিমুন্য বুঝতে পারে না, কী হচ্ছে তখন দেখা যায় ঈশা শুয়ে শুয়ে এসেছে মন্ডপে আর অভিমুন্যর পা ধরছে, এরপর ঈশা কোন ভাবে বলে দত্ত বাড়ির সবাই ছদ্মবেশে এসেছে আর পর্ণাকে নিয়ে চলে যাচ্ছে এটা বলে সে আবার বাথরুমের দিকে ছুট লাগায়।
আরও পড়ুন: উৎসবের বিয়ের তত্ত্বে ফুল, গয়নার বদলে এসব কি? দেখেই চক্ষু চড়ক গাছ বৈদেহির!
এদিকে পর্ণাকে নিয়ে জেঠি বাড়ির বাইরে চলে গেছে ও গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। পর্ণা তো জেঠিকে দেখে অবাক হয়ে যায় আর সৃজনকে গাড়ি থামাতে বলে কিন্তু সৃজন বলে আপনাকে বিয়ে করে দত্তবাড়িতে নিয়ে গিয়ে তবে গাড়ি থামবে।

