উৎসবের বিয়ের তত্ত্বে ফুল, গয়নার বদলে এসব কি? দেখেই চক্ষু চড়ক গাছ বৈদেহির!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)।জগদ্ধাত্রী তে দেখা যাচ্ছে যে মালা এবং উৎসবের বিয়ে হচ্ছে। এই বিয়ের সমস্ত দায়িত্ব আবার দেওয়া হয়েছে মেহেন্দিকে মেহেন্দি হাসিমুখে এসেছে সেই দায়িত্ব পালন করতে আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে কৌশিকী আর জগদ্ধাত্রী মিলে মালাকে আচ্ছা করে জব্দ করছে। এর আগের দিন দেখা গিয়েছে যে মালার মেহেন্দির মধ্যে বিছুটি পাতা মিশিয়ে দিয়েছিল সবাই।

জগদ্ধাত্রী ৬ ই সেপ্টেম্বর আজকের পর্ব/Jagaddhatri 6 September full episode

আজকের পর্বের শুরুতে দেখা যায় যে মেহেন্দি যখন ফোন করে কৌশিকীকে বলে আইবুড়ো ভাতের রান্নার কথা তখন কৌশিকী বলে তুমি চিন্তা করছ কেন? আমি তো আছি সবার জন্য এক রকম রান্না হবে আর মালার জন্য স্পেশাল রান্না হবে। তখন প্রীতি জিজ্ঞেস করে কেমন স্পেশাল? কৌশিকী তখন বলে মালার খাবারে মিশিয়ে দেওয়া হবে জোলাপের জল যেটা মেশানোর পর সে বারবার ঘর আর বাথরুম করবে-এই কথা শুনে সবাই হাসতে থাকে।

এরপর বৈদেহী মুখার্জি আসে এবং রান্নার কথা বলে তখন মেহেন্দি বলে আপনি বরং স্বয়ম্ভুদাকে বাজারের দায়িত্ব দিন, স্বয়ম্ভুদা ভালো বাজার করতে পারে। এরপর স্বয়ম্ভু এসে জগদ্ধাত্রীকে বলে, জগদ্ধাত্রী তোমার খাওয়ার সময় হয়ে গেল। জগদ্ধাত্রী বলে, না, না, এখন আর খাব না। মেহেন্দি বলে, কেন তোকে তো এখন ভালো মতন নিজের যত্ন রাখতে হবে দিদি। প্রীতি তখন বলে, তুমি জানো না মেহেন্দি স্বয়ম্ভুদা এমন ভাবে ঠুসে ঠুসে জগদ্ধাত্রীকে খাওয়ায়,যেন মনে হয় তার সন্তান বাহুবলি হয়ে জন্মাবে। ‌

jagaddhatri-today-episode-4-september-2

অন্যদিকে দেখা যায় দীপেন মামা কাকলির চোখ এড়িয়ে কৌশিকী মুখার্জির সাথে দেখা করতে এসেছে কিন্তু যখন কৌশিকী মুখার্জির চেম্বারে ঢুকতে যাবে তখন কাকলি দীপেন মামাকে ফোন করে ও ভয় দেখায়। কাকলি বলে, দীপেন মামার উল্টো দিকে একজন লোক বন্ধুক হাতে আছে, দীপেন মামা যদি কৌশিকী মুখার্জির ঘরে ঢুকে তাহলে লাশ হয়ে বেরোবে। ‌ ভয় পেয়ে তখন দীপেন মামা চলে যায় অন্যদিকে কৌশিকী অনেকক্ষণ পর যখন দেখে কেউ নেই, তখন সে অবাক হয়ে যায়।

এদিকে দেখা যায় তত্ত্বের ট্রেতে মালার জুতো হিসেবে একটা ছেঁড়া জুতো রেখে দিল জগদ্ধাত্রী আর পারফিউমের মধ্যে রেখে দিল নর্দমার জল।ভার্গবী বলে, এসব তুমি কি করেছো? জগদ্ধাত্রী তখন বলে আমার বোনকে যেভাবে উৎসব কষ্ট দিচ্ছে তার বদলা তো নিতেই হবে। জগদ্ধাত্রী এরপর বলে সব শাড়িগুলো ২০০-৩০০ টাকার শাড়ি, আর গয়না যা আছে সবই নকল। ভার্গবী তখন বলে, আজ তো তাহলে একটা বিশাল বড় ঘটনা ঘটবে। জগদ্ধাত্রী বলে, হ্যাঁ। এরপর স্বয়ম্ভু এসে বলে, উৎসব আর মালা শপিং করতে বেরোচ্ছে তখন কৌশিকী এসে মেহেন্দিকে বলে, যাও গিয়ে বারান্দাটা মুছে ফেল। এটা শুনে উৎসব খুব মজা পায়।

আরও পড়ুন: কমলিনের নোংরামির শিকার অমৃতা! গর্ত থেকে সত্যিটা টেনে বের করতে মোক্ষম চাললো মধুবনী

এরপর কৌশিকী মুখার্জী বলে,শোন‌ এক বালতি পচা জল নেবে আর উৎসব যখন বেরোবে তখন ওর গায়ে ঢেলে দেবে আর তারপর নির্দোষ মেয়ের মতো কাঁচুমাচু মুখ করে দাঁড়াবে। উৎসব আর মালা যখন বেরোচ্ছিল,তখন মেহেন্দি কৌশিকীর কথা শুনে সব পচা জল ফেলে দেয় উৎসবের গায়ে ও কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে থাকে তাই উৎসব আর কিছু বলতে পারেনা।

Back to top button