জোলাপ খেয়ে কাপড়ের চোপরে অবস্থা হল ঈশার! পর্ণার ঘরে ঢুকে পড়ল সৃজনের ব্রহ্মাস্ত্র!

জি বাংলার (Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক হল নিম ফুলের মধু (Neem phuler modhu)। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে,পর্ণা যখন বুঝতে পেরেছে সে সৃজনের প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে তখন নিজেকে ঠিক করবার জন্য সে তার বস অভিমূন্য স্যারকে বিয়ে করতে রাজি হয়। অন্যদিকে সৃজনরা সবটা জানতে পারে তারা পরিকল্পনা করে যেভাবেই হোক এই বিয়ে ভাঙতে হবে কারণ পর্ণা স্মৃতিশক্তি হারালেও আসলে যে সৃজনের বৌ পর্ণা।
নিম ফুলের মধু ৫ সেপ্টেম্বর আজকের পর্ব (Neem phuler modhu 5September today full episode)
আজকের পর্বের শুরুতে দেখা যায় যে, পর্না মনে মনে রীতিমতো অস্থির হয়ে রয়েছে কারণ সে কিছুতেই মন থেকে এই বিয়েটাকে মানতে পারছে না। তার স্মৃতি না থাকলেও সে বুঝতে পারছে কিছু একটা খারাপ হচ্ছে। ওদিকে এই বিয়ে ভাঙতে উড়িয়া পুরোহিত রূপে চলে এসেছে সৃজনের বাবা ও ভাই। চয়ন তো সব কথার শেষে চু লাগিয়ে দিয়ে মন্ত্র শেষ করে দিচ্ছে। ওদিকে রুচিরা ও বর্ষা ক্যাটারিংয়ের লোক হিসেবে ছদ্মবেশে নিজেদের কাজ করছে।

রুচিরা , বর্ষা সরবতের মধ্যে জোলাপ মিশিয়ে দিয়েছে আর সেই জোলাপ মেশানো শরবত ঈশা পর্নাকে অফার করলে পর্না বলেন তার মনের ট্রেস এই শরবত খেয়ে কমবে না, এরপর ঈশা মনের সুখে সেই শরবত খেয়ে নেয়। এই শরবত খেয়ে ঈশার সাথে থাকা আরও দুজন মেয়ে ক্রমাগত বাথরুম, পায়খানা করলে ঈশা বুঝতে পেরে যায় যে, শরবতের মধ্যে কিছু মেশানো আছে মানেই সৃজনরা চলে এসেছে।
তখন ঈশা বিয়ের ছাদনা তলার দিকে যায় বিয়ের ছাদনা তলায় গিয়ে সে বুঝতে পারে যে পুরোহিতের ওখানে যে দুজন রয়েছে,তাদের মধ্যে একজন সৃজনের বাবা আর পাশের জন চয়ন। অন্যদিকে ক্যাটারিং এর লোক হিসেবে বর্ষা আর রুচিরা এসেছে, এটা বুঝতে পেরে ঈশা সিদ্ধান্ত নেয় এবার সে হাতেনাতে সবটা ধরবে কিন্তু তখনই তার পেট গুড় গুড় করতে থাকে আর সে টয়লেটের দিকে ছুটে যায়।
আরও পড়ুন: স্টার জলসার সিরিয়ালের প্রধান অভিনেত্রীকে শুটিং সেট-এ শ্লীলতাহানি! বন্ধ করলেন শুটিং!
অন্যদিকে ঘরের মধ্যে কেউ নেই পর্ণা পুরো একা আছে জেনে সৃজন এবার আসল লোককে পাঠিয়ে দেয় আর এই আসল লোক আর কেউ নয়, সে হল সৃজনের জেঠিমা। সৃজনের এই জেঠিমা নিজেকে হবু বরের ঠাম্মি পরিচয় দিয়ে পর্নার কাছে যায়। এই ঠাম্মিকে দেখে পর্ণার শ্বশুরবাড়ির ঠাম্মি মানে দত্ত বাড়ির ঠাম্মির কথা মনে পড়ে। ঠিক এই সময় সৃজনের জেঠিমাকে ফোন করে কৃষ্ণা দেবী। কৃষ্ণাকে ফোনে সৃজনের জেঠি বলে, আমি মন্দিরে আছি, যেটা শুনে অবাক হয়ে যায় পর্ণা, বুঝতে পারে না কেন ঠাম্মি মিথ্যে কথা বলল?

