স্টার জলসার সিরিয়ালের প্রধান অভিনেত্রীকে শুটিং সেট-এ শ্লীলতাহানি! বন্ধ করলেন শুটিং!

বর্তমানে আর.জি.কর হাসপাতালের (R.G.Kar Hospital) ঘটনায় প্রতিবাদে ফেটে পড়েছেন গোটা বাংলার মানুষ। সারা রাজ্যে আছড়ে পড়েছে প্রতিবাদের ঝড়। কলকাতার রাজপথ থেকে শহরতলী গ্রামের অলি-গলি কোথাও মোমবাতি জ্বালিয়ে কোথাও আবার হাতে মশাল নিয়ে বেড়িয়ে পড়েছেন বাংলার মানুষ। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও নারী নিরাপত্তা ও সুরক্ষায় আরও জোর দেওয়ার দাবি জানানোর আওয়াজ জোরালো হচ্ছে মিছিলে, স্লোগানে সেই আবহেই সিরিয়ালের সেট থেকে উঠে এল অভিনেত্রীকে শ্লী’লতাহানি করার অভিযোগ।
আর.জি.করের ঘটনার এই আবহেই সম্প্রতি কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার বিষয়ে দেখানো হয়েছিল। দেখানো হয়েছিল প্রতিবেশী এক মেয়ের শ্লীলতাহানির ঘটনায় ধারাবাহিকের মুখ্য চরিত্র মধুবনী সরব হয়ে প্রতিবাদ জানাচ্ছে। তার সাথে আছে পাড়ার বাকি মহিলারা । কারও হাতে বটি ,কারও হাতে ঝাঁটা। কিন্তু এবার পর্দায় নয় বাস্তবে রোশনাই এর সেটেই উঠল শ্লীল’তাহানির অভিযোগ।
এছরের ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে রোশনাই ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়ক শন বন্দ্যোপাধ্যায় এবং নায়িকা অনুষ্কা গোস্বামী। মন ফাগুনের পর এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফেরেন শন। গাঁটছড়া ধারাবাহিকে বনির চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন অনুষ্কা। তাদের জুটি মন জয় করেছে দর্শকদের।
স্টার জলসার রোশনাই ধারাবাহিকের অভিনেত্রী অভিযোগ করেছেন তার সাথে শ্লী’লতাহানি করা হয়েছে। তিনি এই ঘটনার পর থেকে শুটিংয়ে যাবেন না বলেই ঠিক করেছেন। তিনি সঠিক বিচারের দাবি জানিয়েছেন। বিচার না পেলে ইন্ড্রাস্ট্রি ছাড়ার হুমকি দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: ঋকবেদের অফিসে আগুন লাগিয়েছে কমলিনী! কে প্রথম কাছে এসেছির দুর্দান্ত পর্ব!
মূল অভিযোগটি এনেছে রোশনাই ধারাবাহিকের পার্শ্ব অভিনেত্রী রিয়া রায়। অভিনেত্রীর অভিযোগের আঙুল এক সহকর্মীর দিকেই। অভিনেত্রী এই ঘটনার বিচার চেয়ে ওই ব্যক্তিকে বয়কট করার দাবি করেছেন ইন্ড্রাস্ট্রির কাছে। সঠিক বিচার না হলে অভিনেত্রী ইন্ড্রাস্ট্রিকে বিদায় জানাবেন বলে মনস্থির করেছেন। তিনি বিচারের অপেক্ষায় দিন গুনছেন। আপাতত মা বাবা ছাড়া কারোর ফোন ধরছেন না। জবাব দিচ্ছেন না টেক্সট মেসেজেরও।

কিন্তু অভিনেত্রী রিয়া রায় সম্প্রতি তার ফেসবুক এবং ইন্সট্রাগ্রাম প্রোফাইল থেকে শান্তনু নন্দীর বিরুদ্ধে যে জঘন্য অভিযোগ আনা হয়েছিল সেই পোস্টটি ডিলিট করেছেন। কোন কারণ তিনি বিস্তারিত ভাবে জানাননি। রোশনাইয়ের স্টুডিও সূত্রের খবর আর আর্টিস্ট এবং ক্রিউ মেম্বারদের মতে “তিনি নাকি মানসিকভাবে অসুস্থ।” তবে কি এই অভিযোগ মিথ্যে! নাকি চাপ সৃষ্টি করা হয়েছে তার ওপর?

