দমকা হাওয়ায়, সিঁদুর বাতাসে! এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবে পর্ণা.. কাপালিনির বেশে পর্না ছিনিয়ে নেবে “বাবু”কে

এত ভারী জ্বালা। উড়ন্ত সিঁদুর, নিজেই নিজেকে সিঁদুর পরানো, টুক করে সিঁদুর দান এত কিছুর পর এবার ঝড়ের হাওয়ায় উড়ে গেল সিঁদুর। এই সিঁদুর নিয়ে কেরামতি করে বেশ ভালোই কিন্তু টি আর পি তুলে নিচ্ছে চ্যানলেগুলো। তার মাঝে যতই দর্শকরা নিন্দে করুক, ছি ছি করুক, জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) কিন্তু বেশ ভালো মতোই পসার জমিয়ে নিয়েছে।
একেবারে একান্নবর্তী পরিবারের মধ্যবিত্ত বাড়ির একদম ছাপোষা গল্প। মধ্যবিত্ত বাড়ির সবকিছু খুব গুছিয়ে রাখা হয়। যদিও এই আগলে রাখার মাঝে বেশ ভালোই ফেঁসাদে পড়েছে নায়িকা পর্না। প্রসঙ্গত এই ধারাবাহিকে নায়িকার নাম পর্ণা, যে চরিত্রে টলি অভিনেত্রী পল্লবী শর্মাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। আর নায়কের নাম সৃজন, ওরফে বাবু। এই চরিত্রে জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাসকে দেখা যাচ্ছে।
তবে আরও একটা চরিত্র, যে চরিত্রে দর্শকদের বেশ ভালো মতো ফোকাস যাচ্ছে সেটি হল বাবুর মা। একদম মধ্যবিত্ত বাড়ির দজ্জাল শ্বাশুড়ি। আর এখন আরও একটি চরিত্র বেশ নাকে দম করিয়ে দিয়েছে, তিন্নি। তিন্নি হচ্ছে জায়ের বোন। আর এই বোনও বেশ রয়েছে নিজের তালে।
সৃজন আর পর্নাকে যে আলাদা করার চেষ্টা করা হচ্ছে, তাঁর মাঝে দিব্যি ঢুকে যেতে চাইছে সে। তার জন্য নানারকম কাণ্ড ঘটাচ্ছে। কিন্তু পর্নাও ছেড়ে দেওয়ার পাত্রী নাকি! আরে কিন্তু এই তিন্নিকে নিয়ে এত নাজেহাল অবস্থায় অবশেষে তাকে জব্দ করতে নাকি ঠাম্মির পরামর্শতে “সতীন কাঁটা ব্রত” রেখেছে পর্না। কিন্তু সেসবও যখন কাজে দিল না তখন জি বাংলা নতুন আরও একটা প্রোমো নিয়ে হাজির হল। সেই প্রোমোতেই দেখা গেল, ঝড়ের বেগে উড়ে গেল সিঁদুর।
বিয়ের পিঁড়িতে বাবুর হাত ধরে যখনই তিন্নির কপালে সিঁদুর পরানো হচ্ছে তখনই হঠাৎ একটা দমকা হাওয়া। আর তাতেই হাত থেকে পড়ে যায় সিঁদুর। তখনই দেখা যাচ্ছে পর্ণা একদম রণমূর্তি ধারণ করে বলছে, “এই বিয়ে হবে না”। সে যে প্রোমো কি পরিমাণ হিট, ভাবনার বাইরে। হেসে লুটোপুটি করেছে দর্শকরা। মাত্র ১০ মিনিটে আড়াই হাজারেরও বেশি রিয়াক্ট কুড়িয়ে নিয়েছে এই প্রোমো। তবে তাতে “হাহা”র সংখ্যাটাই বেশি।

