ফের ফেঁসে গেল নীলু! নেশার ঘোরে নিজের ক’বর নিজেই খুঁড়লো সে!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে ধারাবাহিকগুলোর দর্শকদের মধ্যে চর্চায় উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম অর্গানিক স্টুডিওর প্রযোজিত ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই রাইপূর্ণা, নীলাঞ্জনা এবং স্রোতস্বিনীর গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। একদিকে যেমন নীলুর নিজের দোষেই ভেঙেছে নীলুর সংসার। অন্যদিকে রাইয়ের জীবনে এসেছে অনির্বাণের ভালোবাসা। তবে বর্তমানে অভিনেতা সপ্তর্ষি রায় (Saptarshi Roy) এবং অভিনেত্রী আরাত্রিকা মাইতির (Aratrika Maity) প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।
প্রতি সপ্তাহেই মিঠিঝোরা ধারাবাহিকে আসছে একের পর এক নতুন নতুন টুইস্ট। চলতি সময়ে ধারাবাহিকে দেখা যাচ্ছে অবশেষে সমস্ত ঝড় ঝাপটা পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে রাই-অনির্বাণ। কিন্তু তার মাঝেও ঘটে যায় বড় বিপদ। ফুলসজ্জার রাতে রাই আর শৌর্য্য একান্ত মুহূর্তের ছবি দেখেই মেজাজ হারায় অনির্বাণ। রাইয়ের কোন কথা না শুনেই রাইকে প্রতারকের তকমা দিয়ে দেয় সে। ফুলসজ্জার রাতেই রাইকে একা ঘরে ফেলে সে বেরিয়ে যায় ঘর থেকে।
পরেরদিন সকালে হতেই বাধ্য হয়ে বাড়িতে ফিরে আসে রাই। এইসমস্ত ঘটনার জন্য শৌর্য্যকেই দায়ী করে সে। রাইয়ের মুখে সমস্ত কথা শুনে চমকে যায় শৌর্য্য। তড়িঘড়ি সে চলে যায় অনির্বাণের অফিসে। অনির্বাণের সঙ্গে কথা বলে সবটাই বোঝানোর যথাসাধ্য চেষ্টা করে শৌর্য্য। কিন্তু শৌর্য্যকে একটুও বিশ্বাস করেনি অনির্বাণ। বাধ্য হয়েই শৌর্য্য ঠিক করে এবার আসল দোষীকে সে একাই খুঁজে বের করবে। অন্যদিকে দেখা যায় রাইকে নিজের মতো করে অনির্বাণের সঙ্গে কথা বলার চেষ্টা করে।
অফিসে গিয়ে অনির্বাণকে সে বলে সে অনির্বাণের সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিতে চায়। অনির্বাণকে এই শেষবারের মতোই সুযোগ দিতে চায় সে। কিন্তু রাইয়ের কথা শুনে আরও রেগে যায় অনির্বাণ। অপমান করতে শুরু করে রাইকে। ফলে বাধ্য হয়েই বাড়ি ফিরে আসে রাই। কিন্তু রাই হাল ছেড়ে দিলেও হাল ছাড়েনি শৌর্য্য। সে স্পষ্ট বুঝতে পারে এই সব কিছুর পিছনে আছে নীলু। কারণ নীলু কখনও চায়নি রাই সুখে শান্তিতে সংসার করুক। তাই হয়ত নীলু এই কাজটা করেছে।
আরও পড়ুন: আদর্শ বোন শর্মী! অনির্বাণের চোখ খুলে দিয়ে দর্শকদের মন জিতে নিল সে!
কী দেখা যাবে মিঠিঝোরার আগামী পর্বে?
তবে নীলুর মুখ থেকে সমস্ত সত্যিটা বের করা যে একেবারেই সহজ হবে না সেটা ভালোমতো বুঝতে পেরেছিল শৌর্য্য। ফলে আর দেরি না করে নতুন ফন্দি আঁটে সে। নীলুর কাছে ক্ষমা চেয়ে নীলুকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় শৌর্য্য। নীলুও আনন্দের সঙ্গে ফিরে যায় শৌর্য্যর বাড়িতে। তারপর রাত্রিবেলা মাদক দ্রব্য নিয়ে আসে শৌর্য্য। নীলুর সঙ্গে কথা বলতে বলতে নীলুকে খাইয়ে দেয় ওগুলো। ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে রাই স্রোতকে বলছে তার সংসারটা কখনও হওয়ার ছিল না। তাই ভেঙে গেছে। অন্যদিকে দেখা যায় নীলু নেশা হয়ে গেছে বুঝতে পেরে শৌর্য্য তাকে জিজ্ঞাসা করে রাইয়ের ছবিগুলোর ব্যাপারে। আর নীলু উত্তরে বলে প্রতিবারের মতোই এবারও সে শৌর্য্যর কাছে ধরা পড়ে গেছে। তাহলে কি এবার সত্যিটা স্বীকার করবে নীলু? জানা যাবে আসন্ন পর্বে।

