আসছে টিআরপি! কে হচ্ছে বিজয়ী, জগদ্ধাত্রী না কথা, কে পাবে স্লট? জেনে নিন আগাম

ফের এসে গেছে সময়। আসতে চলেছে এই সপ্তাহের টিআরপি তালিকা অর্থাৎ টেলিভশন ধারাবাহিকের ভাগ্য নির্ধারক। জি বাংলা না স্টার জলসা, কোন চ্যানেলের ধারাবাহিক করবে বাজিমাত? চলতি সপ্তাহে কোন ধারাবাহিকটি হারাবে স্লট? কোন ধারাবাহিকটি হবে বেঙ্গল টপার, সবটাই জানা যাবে আগামীকাল। যার জন্য অধীর আগ্রহে বসে থাকেন অনুরাগীরা।
তবে তার আগেই চলুন আগাম জেনে নেওয়া যাক কোন ধারাবাহিকগুলোর কিরকম ফল করতে চলেছে চলতি সপ্তাহে। প্রথমেই বলে রাখা ভালো চলতি সপ্তাহে পর্দায় শুরু হয়েছে তিনটি নতুন ধারাবাহিক। আর তার সঙ্গে পরিবর্তন হয়েছে ধারাবাহিকের স্লট। ফলেই সকলেই নজর রয়েছে ধারাবাহিকগুলোর দিকে। চলতি সপ্তাহে সন্ধ্যে ৬ টার স্লটে বেশ জমজমাট তোমাদের রানী। ফলে এই সপ্তাহে পুবের ময়নাকে খুব সহজেই পরাস্ত করছে তারা। তবে ধীরে ধীরে জমে উঠছে পুবের ময়নার গল্প।
জগদ্ধাত্রীকে ফের পরাস্ত করল কথা
চলতি সপ্তাহে সন্ধ্যে সাড়ে ৬টায় বাড়ছে না গীতার টিআরপি। এদিকে নতুন চমকে জমে উঠতে পারে কে প্রথম কাছে এসেছি। ফলে স্লট দখল করতে বা পারলেও বাড়বে কে প্রথম কাছে এসেছির টিআরপি। এরপর আসা যাক সন্ধ্যে ৭টায়। এই সপ্তাহেও দারুণ টক্কর দেখা যাবে সন্ধ্যে ৭টায়। তবে জগদ্ধাত্রীকে অল্প পার্থক্যে হারিয়ে দিতে পারে স্টার জলসার কথা। অন্যদিকে সন্ধ্যে সাড়ে ৭টার স্লট আসছে না পরিবর্তন। এই সপ্তাহেও একইভাবে বঁধুয়াকে পরাস্ত করে স্লট দখল করছে ফুলকি।
উড়ান কি পারবে নিম ফুলের মধুকে হারাতে?
রাত ৮টায় জমে উঠেছে দুটি ধারাবাহিকই। স্টার জলসার পর্দায় জমজমাট উড়ান। ফলে বাড়বে উড়ানের টিআরপিও। তবে এই পরিস্থিতিতে নিম ফুলের মধু অপ্রতিরুদ্ধ। এরপর রাত সাড়ে ৮টার গল্পেও আসছে না কোন পরিবর্তন। এই সপ্তাহেও ফের বিজয়ী হচ্ছে কোন গোপনে মন ভেসেছে। আর অহনার চমকের পর বাড়তে পারে ধারাবাহিকের টিআরপিও। এরপর রাত ৯টায় জমজমাট দুইটি নতুন ধারাবাহিক। তবে ডায়মন্ড দিদি জিন্দাবাদকে হারিয়ে এই সপ্তাহে স্লট দখল করছে শুভ বিবাহ।
আরও পড়ুন: রুদ্ররূপ সান্যাল কুপোকাত! সব পরিকল্পনায় জল ঢেলে দিল নায়িকা!
কে হচ্ছে চলতি সপ্তাহের বেঙ্গল টপার
এই সপ্তাহে রাত সাড়ে ৯টা এবং ১০ টায় কড়া টক্কর দেখা যাবে হরগৌরী পাইস হোটেল, মিঠিঝোরা এবং অনুরাগের ছোঁয়ার মধ্যে। তবে এই সপ্তাহে এগিয়ে থাকতে পারে মিঠিঝোরা এবং অনুরাগের ছোঁয়া। তবে শেষ সপ্তাহে চিনিকে হারিয়ে স্লট দখল করতে পারে যোগমায়া। চলতি সপ্তাহে বেঙ্গল টপার হওয়ার দাবিদার ফুলকি এবং নিম ফুলের মধু। তাহলে এবার দেখার নিম ফুলেরকে হারিয়ে ফুলকি বিজয়ী হতে পারে কিনা।

