টিআরপি নিম্নগামী! নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’র আগমনে বন্ধের মুখের জি বাংলার জনপ্রিয় মেগা!

জি বাংলায় (Zee Bangla) আসছে ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke Prothom Kache Esechi)। সাধারণত ধারাবাহিকের নির্মাতারা প্লট নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করেন না। নায়ক-নায়িকার মধ্যে প্রেম হয়, তারপর বিয়ে, তারপর পারিবারিক কোন্দল, ত্রিকোণ প্রেম, নায়িকা-খলনায়িকা সংঘর্ষ ইত্যাদি নিয়ে এগিয়ে চলে ধারাবাহিকের গল্প।

তবে ইদানীং দর্শকদের টেস্ট বদলেছে। নিত্যনতুন ধারার ধারাবাহিককের প্লটকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন তারা। নায়িকার চরিত্রে ভাঙছে বাংলা ধারাবাহিকের বেঁধে দেওয়া ছক। এখন নায়িকাও দুই বাচ্চার মা হয়ে নতুন করে নতুন মানুষের জীবন শুরু করার কথা ভাবে।স্টার জলসার অনুরাগের ছোঁয়া ছক ভাঙা ধারাবাহিকের অন্যতম উদাহরণ।

জলসার আরেকটি ধারাবাহিক তোমাদের রানীতেও মিলেছিল বেনজির ছক ভাঙার উদাহরণ। বিয়ের আগে নায়ক-নায়িকার মধ্যে শারীরিক সম্পর্ককে স্বাভাবিক ভাবেই দেখানো হয়েছিল এই ধারাবাহিকে। বা ‘লাভ বিয়ে আজকাল’। ওম আর শ্রাবণের গল্প পর্দায় ফুটিয়ে না তুলতে পারলে কন্ট্রাক্ট ম্যারেজের ধারণাই স্পষ্ট হত না বাংলা ধারাবাহিকের দর্শকদের কাছে।

এবার জি-এ আসছে নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি। সিঙ্গেল মায়ের গল্প নিয়ে এগিয়ে চলবে প্লট। মেয়ে মিহিকে একাই মানুষ করার যুদ্ধ পর্দায় ফুটিয়ে তুলবেন নির্মাতা। এ যেন আরও এক মায়ের যুদ্ধের গল্প। তবে নতুন ধারাবাহিকের আগমনে বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় মেগা।

আরও পড়ুন: পর্ণার স্মৃতি ফেরানোর দায়িত্ব নিলো অখিলেশ! নতুন করে গল্প সাজালো সে, পর্ণাকে মারতে নতুন ফন্দি আঁটলো সুইটি

কে প্রথম কাছে এসেছি’কে স্লট দিতে বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় মেগা

জি বাংলার বাংলা টকিজ প্রযোজিত নয়া ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’কে স্লট দিতে এবার বন্ধের মুখে ‘মন দিতে চাই’। মাসখানেক আগে এই জল্পনা প্রকাশ্যে আসতেই সরগরম ছিল নেটমাধ্যম। এবার সেই জল্পনায় সিলমোহর দিল জি। ইতিমধ্যেই চ্যানেল জানিয়ে দিয়েছে ধারাবাহিক সম্প্রচারের শেষ তারিখ।

 

Back to top button