মিহির বুদ্ধির সামনে কুপোকাত দুষ্টু পিপি! মধুবনীর পাশে ঢাল হয়ে দাঁড়াল তার এক রত্তি মেয়ে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। প্রথম থেকেই এই ধারাবাহিকের ভিন্ন স্বাদের গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকের খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার (Radhika Karmakar)। সেই সঙ্গে মধুবনী ও ঋগদেবের সম্পর্কও জমে উঠেছে দিনে দিনে।

তবে এখনও সেনগুপ্ত বাড়িতে এবং মধুবনীর জীবনে কাটা হয়ে দাঁড়িয়ে আছেন কমলিনী সেনগুপ্ত। সেনগুপ্ত বাড়ির সম্পত্তি হাতানোর জন্য একের পর এক কারসাজি শুরু করেছেন তিনি। সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে ঋককে নিজের অতীতের কথা জানিয়ে দিয়েছেন মধুবনী। ঋক নিজের মধুবনীকে খুলে বলেছেন নিজের অতীতের কথা। তবে মধুবনীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার গুরুত্ব না দিয়ে তার সঙ্গে সবটা নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ঋক।

Rik Madhubani

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ৩ সেপ্টেম্বর (Ke Prothom Kache Esechi Today Episode 3 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সকাল হতেই একসঙ্গে খেতে বসেছে গোটা সেনগুপ্ত পরিবার। তখনই মধুবনীকে ফের অফিসে যুক্ত হওয়ার কথা বলেন দাদু। তিনি বলেন বাড়ির মতোই অফিসেও মধুবনীর প্রয়োজন আছে। কিন্তু দাদুর এই সিদ্ধান্ত বাদ সাধে কমলিনী। মধুবনী অফিসে গেলেই বন্ধ হয়ে যাবে তার টাকার চুরির পথ আর সেই কারণেই বারবার দাদুর এই সিদ্ধান্তকে নাকচ করার চেষ্টা করেন তিনি।

তবে কমলিনীর সমস্ত যুক্তি ও ধারণাই নাকচ করে দেয় ঋক। স্ত্রীকে অফিসের যাওয়ার ব্যাপারে পুরোপুরি সমর্থন করেন তিনি। আর বাবার তালেই তাল মেলায় মিহি। তখনই ঠাম্মির সিদ্ধান্ত জিজ্ঞাসা করে মধুবনী। ঠাম্মি উত্তরে বলেন মধুবনী যদি সংসার সামলে অফিসে যেতে পারে যাবে। ঠাম্মির কথায় ভীষণ খুশি হয় মধুবনী। যদিও মুখ ছোট হয়ে যায় কমলিনীর। এরপরই ঋকের সঙ্গে অফিসে চলে যায় সে।

দুষ্টু পিপিকে জব্দ করল মিহি

দাদুকে একা দেখে তার কাছে নাচের অনুষ্ঠান করার জন্য টাকা চায় রুমি ও তার মা। যদিও রুমির কীর্তিকলাপ সবটাই ধরে ফেলেছিলেন দাদু। তাও কিছু না বলেই টাকার চেকে সই করে দেন তিনি। এরপরই মিহির কাছে চলে যায় রুমি। মিহিকে সে জিজ্ঞাসা করে কেন সে ফিরে আসল? এখন তার স্টেপ ফাদার তাকে জঙ্গলে পাঠিয়ে দেবে। যদিও রুমির কথায় এবার কর্ণপাত না করে মিহি বলে ঋক হল তার আসল পাপা। আর সে কোনদিনও তার ক্ষতি করবে না। তাই সে দুষ্টু পিপির কথা শুনে আর বাড়ি ছেড়ে যাবে না। বরং দুষ্টু পিপিকে পড়াশোনা করার বুদ্ধি দিয়ে দেয় মিহি।

আরো পড়ুন: এতদিনে পাল্টা জবাব দিল শ্যামলী! ধারাবাহিকের নতুন প্রোমো কাঁপিয়ে দিল টলিপাড়া!

অজিতকে ধরে ফেলল মধুবনী

এদিকে অফিসে গিয়ে গার্ডের থেকে অজিতের যে জেনে নেয় মধুবনী। গোডাউনে কে আগুন লাগাতে চেয়েছিল সেটা জানায় জন্যই অফিসের শেষে সে চলে যায় অজিতের সঙ্গে দেখা করতে। কিন্তু কমলিনীর হুমকির কারণে মুখ খুলতে রাজি হয়নি অজিত। তাই বাধ্য হয়েই অজিতকে পুলিশের হাতে তুলে দেয় নায়িকা। এরপরই দেখা যায় কমলিনীর সঙ্গে শলাপরামর্শ করছেন পুরোনো ম্যানেজার বাবু। কিন্তু তাদের দুজনকে একসঙ্গে দেখা নেয় মধুবনী। তাহলে কি এবার ধরা পড়ে যাবে কমলিনী? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button