এতদিনে পাল্টা জবাব দিল শ্যামলী! ধারাবাহিকের নতুন প্রোমো কাঁপিয়ে দিল টলিপাড়া!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon gopone mon veseche) তে দেখা যায় যে, অহনার সাজানো দুটো লোক অরুনাভ ও তৃষার সাহায্যে অনিকেত ও শ্যামলীকে বোকা বানিয়ে নিজেদের ইভেন্ট ম্যানেজার পরিচয় দিয়ে কয়েক লাখ টাকা নিয়ে কেটে পড়ে। এরপর যখন অনিকেত ও শ্যামলী জানতে পারে তাদের থেকে টাকা নিয়ে গেলেও তারা কোন কাজ শুরু করেনি ঐ দুজন তখন তাদের মাথায় হাত পড়ে।
কী করে গ্রেট বেঙ্গল ক্যাটারারের মান-সম্মান থাকবে? এই নিয়ে যখন সবাই ভাবতে বসেছিল তখন শ্যামলী বলে তার উপর এই দায়িত্ব দেওয়া হোক। সে সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করবে। এরপর দেখা যায় যে মন্দার ও তার বন্ধুদের দ্বারা খুব সুন্দরভাবে অনুষ্ঠান বাড়ি ডেকোরেট করে শ্যামলী। শ্যামলী নিজে দায়িত্ব নিয়ে শ্বশুরবাড়ির সম্মান রক্ষা করে।

রোহিনী ও প্রিয়া মিলে শ্যামলীকে সুন্দর করে সাজিয়ে দেয়, অনিকেত শ্যামলীর এই সৌন্দর্য দেখে তার দিকে মুগ্ধ হয়ে অপলক তাকিয়ে থাকে। অন্যদিকে সব ভালোকে বানচাল করবার জন্য অহনা নতুন করে একটা পরিকল্পনা করে। সে শ্যামলীর খাবারে মদ মিশিয়ে দেয়, কিন্তু অনিকেত রেগে যাওয়ার পরিবর্তে শ্যামলীকে টেক কেয়ার করতে শুরু করে। এতে আরও রেগে যায় অহনা।
কী দেখা গেল এই নতুন প্রোমোতে?
অন্যদিকে ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যায় শ্যামলী আর অনিকেতের মধ্যে কিছু একটা গন্ডগোল হয়েছে যে কারণে অনিকেত শ্যামলীর উপর রাগ করে অহনার কাছে গিয়ে থাকছে। শ্যামলী অনিকেতকে একটি রেস্টুরেন্টে ডাকে, অনিকেত ভাবে হয়তো সে সরি বলবে বলে ডেকেছে।
আরও পড়ুন: রাইয়ের জীবনটা নষ্ট করে দিল অনির্বাণ! ম’রণ-বাঁচন পরিস্থিতিতে রাইয়ের মায়ের কানে বি’ষ ঢালল সে!
কিন্তু শ্যামলী বলে, আপনি আমার উপর রাগ করে অহনার কাছে গিয়ে থাকছেন তো? একদিন অহনা আপনাকে পথে বসাবে তখন আপনি আপনার ভুল বুঝতে পারবেন কিন্তু সেদিন কিন্তু আমি আর আপনাকে ঘরে তুলব না। – এই বলে শ্যামলী যখন চলে যায় তখন রেস্টুরেন্টের সবাই শ্যামলীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে, কেয়া বাত! এতদিন এই কথা ছেলেরা বলতো আজ কোনও মেয়ে এরকম পাল্টা জবাব দিল!

