মিত্তির বাড়িকে নাকি ভূতের বাড়ি! জোনাকির ভুলে অপমানিত দাদু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়ার ধারাবাহিক হলো মিত্তির বাড়ি (Mittir Bari)। আদৃত পারিজাতের নতুন জুটি নিয়ে একটি পারিবারিক গল্প ফুটিয়ে তোলা এই ধারাবাহিকের গল্প। মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে ধারাবাহিকটি (Tv Serial)। এই ধারাবাহিকের মাধ্যমে আদৃতকে আবার ছোট পর্দায় ফিরে পেয়ে দর্শক বেজায় খুশি। তবে নতুন জুটি কেমন হবে, দর্শকেরা কতটা ভালোবাসে এই জুটি সেটাই দেখার অপেক্ষা।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে পুজো সুন্দর ভাবে মিটে গিয়েছে। আর পুজো মিটে যাওয়ার পর বাড়ির ছোট না মিলে পার্টি করার প্ল্যান করে। বাড়ির ছোটরা মিলে পার্টি আয়োজন করে, সেখানে সঞ্জনাকেও ডাকা হয়। এদিকে ধ্রুবর ভাই বোনেরা তাকে এসে সমস্তটা বলে আর সবাইকে একটুখানি ম্যানেজ করে নেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু দাদু জানতে পারলে অশান্তি হবে তাই জোনাকি সবকিছু সামলানোর চেষ্টা করে।

Mittir Bari, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিত্তির বাড়ি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Mittir Bari Today Episode 4 December, মিত্তির বাড়ি আজকের পর্ব ৪ ডিসেম্বর, মিত্তির বাড়ি আজকের পর্ব

মিত্তির বাড়ি আজকের পর্ব ৫ ডিসেম্বর (Mittir Bari Today Episode 5 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রাতের বেলা দাদু ঘরের বাইরে গিয়ে দেখতে পায় কয়েকজন ছেলেমেয়ে ঘোরাঘুরি করছে গোটা বাড়িতে। আসলে ওরা হলো ধ্রুবর ভাই বোনের বন্ধু-বান্ধব। কিন্তু দাদু তো এসবের কিছুই জানেনা, তাই দাদু বুঝতে পারেনা। ঘরে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তার বাড়ি নিয়ে কেউ ষড়যন্ত্র করছে এটাই ভাবতে থাকে। আর জোনাকি তখন দাদুর চিৎকার শুনে দাদুকে সামলানোর চেষ্টা করে। কিন্তু দাদু তো কিছুতেই শান্ত হয় না। জোনাকি প্রায় জোর করে কোন রকমে দাদুকে ঘুম পাড়িয়ে দেয়।

এদিকে বাড়ির বাগানে গান চালিয়ে পার্টি করতে থাকে ধ্রুবর ভাই-বোন, সঞ্জনা সবাই মিলে। ধ্রুবকেও তারা তাদের সঙ্গে নাচানাচি করতে বাধ্য করে। যদিও ধ্রুবর এসব কিছুই পছন্দ হচ্ছে না। জোরে গান বাজনা হচ্ছে দেখে জোনাকি ঘরের দরজা বন্ধ করে দেয়, যাতে আওয়াজে দাদুর ঘুম না ভেঙে যায়। কিন্তু তাতেও কাজ হয় না। এত জোরে গান বাজছে যে গোটা বাড়ি কাঁপছে। আর এই আমাকে দাদুর ঘুম ভেঙে যায় তাই জোনাকি প্ল্যান করে ভূত সেজে সবাইকে ভয় দেখায়। ভূতের ভয়ে সবাই যে যার মতো পালায়। তারপর জোনাকি গান বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ ছেলের কাছেই জব্দ বাবা! পি.আর.কে-র খেলা শেষ! জমে ক্ষীর আজকের পর্ব

ভূত সেজে সবাইকে ভয় দেখালো জোনাকি

এদিকে ভূতের ভয়ে চেঁচাতে চেঁচাতে সবাই এক জায়গায় জড়ো হয়। কেউ তো প্রথমে বুঝতেই পারে না কি হচ্ছে। এরপর সঞ্জনারা বলে তারা ভূত দেখেছে বাগানে। এদিকে বাগানে গিয়ে ধ্রুব খুঁজতে থাকে কে ভয় দেখালো তাদের। তখনই জোনাকির সঙ্গে ধাক্কা লাগে আর জোনাকি মাথায় যে হাঁড়ি পরেছিল সেই হাড়ি ফেটে যায়। ধ্রুব তখন বুঝতে পারে এই সমস্ত জোনাকির কান্ড। কিন্তু জোনাকির জন্য ধ্রুব বাড়ির কাউকে সত্যিটা জানাতে পারেনা। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button