ধ্রুবর কাছে পরিচয় গোপন করল জোনাকি! কিন্তু কেন! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়ার ধারাবাহিক হলো মিত্তির বাড়ি (Mittir Bari)। আদৃত পারিজাতের নতুন জুটি নিয়ে একটি পারিবারিক গল্প ফুটিয়ে তোলা এই ধারাবাহিকের গল্প। মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে ধারাবাহিকটি (Tv Serial)। এই ধারাবাহিকের মাধ্যমে আদৃতকে আবার ছোট পর্দায় ফিরে পেয়ে দর্শক বেজায় খুশি। তবে নতুন জুটি কেমন হবে, দর্শকেরা কতটা ভালোবাসে এই জুটি সেটাই দেখার অপেক্ষা।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে পুজোতে বাড়িতে এসে ধ্রুবর বাবার বলে আর কতদিন এই পুরনো বাড়ি আগলে দাদু বসে থাকবে। এবার এই বাড়ি বিক্রি করার সময় এসেছে, এরপরে বিক্রি করলে সঠিক দাম পাবে না। আর এটা শুনেই তো বেজায় ক্ষেপে ওঠে ধ্রুবর দাদু। তিনি চিৎকার করে বেরিয়ে যেতে বলেন সবাইকে, ঠাম্মি কোন রকমে সবাইকে শান্ত করে। বাবা ছেলের মধ্যে এরকম ভাঙ্গা সম্পর্ক দেখে মন খারাপ করে জোনাকি। ধ্রুব তখন বলে মিত্তির বাড়ির লোকজনকে জোনাকি এখনো চিনতেই পারেনি। কিন্তু জোনাকিও কথা দেয় জোনাকি ঠিক শিকড়ের টানে সবাইকে আবার এক করেই ছাড়বে।

Mittir Bari, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিত্তির বাড়ি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Mittir Bari Today Episode 3 December, মিত্তির বাড়ি আজকের পর্ব ৩ ডিসেম্বর, মিত্তির বাড়ি আজকের পর্ব

মিত্তির বাড়ি আজকের পর্ব ৪ ডিসেম্বর (Mittir Bari Today Episode 4 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পুজো সুন্দর ভাবে মিটে গিয়েছে। আর পুজো মিটে যাওয়ার পর বাড়ির ছোট না মিলে পার্টি করার প্ল্যান করে। কিন্তু সেটা এখনো পর্যন্ত বাড়ির কেউই জানে না। এদিকে রাতের বেলা বাড়ির সবাই কিভাবে ঘুমাবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে ঠাম্মি। কিন্তু জোনাকি জানায় সে সব সামলে নেবে। এরপর জোনাকি বিছানা করার জন্য লেপ তোষক খুঁজতে গিয়ে পড়ে মহা বিপদে। সেই পুরোনো লেপ তোষক নামাতে গিয়ে জোনাকি তার তলায় চাপা পড়ে যায়। এরপর ধ্রুব তাকে সেখান থেকে উদ্ধার করে।

নিজের আসল পরিচয় গোপন করলো জোনাকি

অন্যদিকে জোনাকির গলায় সুন্দর মা কালীর গান শুনে দাদুর তো ঘুমই চলে আসে। তাই ঘরে গিয়ে না খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে যায়। তখনই জোনাকি এক গ্লাস গরম দুধ নিয়ে আসে দাদুর কাছে এবং দাদুকে বলে দুধ খেয়ে তারপর ওষুধ খেতে। জোনাকির এই যত্নে একটু একটু করে মন গলছে দাদুর। তারপর ঠাকুর মশাই সবাইকে শান্তির জল দেয়। ধ্রুব সেখানে উপস্থিত না থাকায় জোনাকি ধ্রুবর মাথায় গিয়ে শান্তির জল ছিটিয়ে আসে। কোন দিকে ধ্রুব তারা কেস নিয়ে কথা বলতে থাকে। তারপর কৌতূহলের বসে জোনাকি আগে কোথায় থাকতো সেই প্রশ্ন করে ফেলে। জোনাকি তো তার কাকু কাকিমার কাছেই থাকত কিন্তু সেখানে তার কাকিমা তাকে আর থাকতে দেয়নি। সে কথা কি করেই বা বলবে অন্য কাউকে, তাই সবটাই হাসি মুখে আড়াল করে যায়।

আরও পড়ুন: আনন্দীর হাতে ব্রহ্মাস্ত্র! এবার কোথায় পালাবে নন্দিনী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

অন্যদিকে বাড়ির ছোটরা মিলে পার্টি আয়োজন করে, সেখানে সঞ্জনাকেও ডাকা হয়। এদিকে ধ্রুবর ভাই বোনেরা তাকে এসে সমস্তটা বলে আর সবাইকে একটুখানি ম্যানেজ করে নেওয়ার জন্য অনুরোধ করে। এদিকে জোনাকি বুঝতে পারে বড়সড় কোন একটা প্ল্যান করা হচ্ছে। ধ্রুব পড়েছে মহা বিপদে। কারণ দাদু যদি পার্টির কথা জানতে পারে তাহলে আর এই বাড়িতে টিকতে দেবে না কাউকে। দেখা যাক জোনাকি কি ম্যাজিক করে।

Back to top button