মিত্তির বাড়িকে তার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে দিতে একি কাণ্ড করলো জোনাকি! জমজমাট আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়ার ধারাবাহিক হলো মিত্তির বাড়ি (Mittir Bari)। আদৃত পারিজাতের নতুন জুটি নিয়ে একটি পারিবারিক গল্প ফুটিয়ে তোলা এই ধারাবাহিকের গল্প। মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে ধারাবাহিকটি (Tv Serial)। এই ধারাবাহিকের মাধ্যমে আদৃতকে আবার ছোট পর্দায় ফিরে পেয়ে দর্শক বেজায় খুশি। তবে নতুন জুটি কেমন হবে, দর্শকেরা কতটা ভালোবাসে এই জুটি সেটাই দেখার অপেক্ষা।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে মিত্তির বাড়িতে জোনাকিকে নিয়ে অশান্তি শুরু হয়। দাদু কেন জোনাকিকে থাকতে দিয়েছে ওই বাড়িতে সেই নিয়েই মূলত বিতর্ক হয় দুই পক্ষের মধ্যে। এদিকে ধ্রুব কেন বারবার দাদু ঠাম্মার সাথে দেখা করতে যায় সেই নিয়েও অনেকের আপত্তি। ধ্রুবর কাকা মনে করে ধ্রুব সম্পত্তির জন্য দাদু ঠাম্মার সাথে সম্পর্ক রাখছে। এই নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়। আসলে মিত্তির বাড়ির সম্পত্তি ভাগাভাগি নেই মূলত অশান্তি হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে। এবারের এই ভাঙাচোরা সম্পর্ক কিভাবে জোনাকি জোড়া লাগাবে সেটাই দেখার অপেক্ষা।

 

মিত্তির বাড়ি আজকের পর্ব ২৮ নভেম্বর (Mittir Bari Today Episode 28 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিত্তির বাড়িতে মা চন্ডীর পুজো বন্ধ হয়ে যাওয়ার জন্য ধ্রুবর ঠাকুরমা ভোর রাতে স্বপ্ন দেখে মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সেই নিয়েই কান্নাকাটি শুরু করে দেয় সকাল বেলা। আর জোনাকি পুরো ব্যাপারটা বুঝতে পেরে ঠাম্মাকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু দাদুই মিত্তির বাড়িতে এই পুজো বন্ধ করে দিয়েছিল। ঠাম্মা বারবার করে বলা সত্ত্বেও দাদু কিছুতেই বাড়ির পুজো শুরু করেনি। এদিকে জোনাকি ঠাম্মিকে কথা দিয়েছে সে ঠাম্মার সমস্ত মনের দুঃখ দূর করে দেবে।

জোনাকির সাথে আবার দেখা ধ্রুবর

অন্যদিকে পরের দিন জোনাকি আবার জেলে যায় তার মায়ের সঙ্গে দেখা করতে। জেলের সকল মহিলাদের সঙ্গে জোনাকির বেশ ভালো সম্পর্ক। সেখানেই যুথিকা নামের একজনের কেস আজকে কোর্টে তোলা হবে। আর এই কথা শোনার পর জোনাকি ভীষণই খুশি। আসলে যুথিকা অপরাধী নয়, তার কেস অনেকদিন ধরেই ঝুলে রয়েছে। আসলে গরিব হবার কারণে টাকার অভাবে উকিল পাচ্ছিল না। কিন্তু এবারে একজন ভালো দয়ালু উকিল যুথিকার পাশে এসে দাঁড়িয়েছে। এই খবর শুনে খুবই খুশি জোনাকি। তাই সে ব্যান্ড পার্টি নিয়ে একেবারে হাজির হয় কোর্টে।

আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! বন্ধ হচ্ছে বাংলা ধারাবাহিকের সম্প্রচার! টেলিভিশনের পর্দা থেকে উঠে যাচ্ছে জি বাংলা, স্টার জলসা!

যুথিকার কেসটা লড়ছে ধ্রুব। কোর্টে ধ্রুবর সঙ্গে দেখা হওয়ার পর জোনাকি জানতে পারে ধ্রুব যুথিকার কেস লড়ছে। কিন্তু দাদুর মুখে জোনাকি শুনেছে ধ্রুব কোন কেসই জিততে পারেনি। সে একজন হেরো উকিল। তাই জন্য কোর্টে সবার সামনেই তাকে হেরো উকিল বলে ফেলে। এদিকে কেস চলাকালীন যুথিকাকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করতে থাকে ধ্রুব। এমন অনেক প্রমাণ দেয় যেখানে প্রমাণিত হয় যুথিকা নির্দোষ। আর সেটা দেখেই নিজের ভুল বুঝতে পারে জোনাকি। বুঝতে পারে ধ্রুব আসলে হেরো নয়। কোর্টে যুথিকাকে এখনো নির্দোষ না বলা না হলেও আরও একটি ডেট দেওয়া হয়। এবারে দেখা যাক কি হয় পরবর্তী এপিসোডে।

Back to top button