বিরাট দুঃসংবাদ! বন্ধ হচ্ছে বাংলা ধারাবাহিকের সম্প্রচার! টেলিভিশনের পর্দা থেকে উঠে যাচ্ছে জি বাংলা, স্টার জলসা!

বিনোদন জগতের (Entertainment) একটা বড় স্তম্ভ হল ধারাবাহিক (Television Serial)। ধারাবাহিক হল আমাদের জীবনের প্রতিদিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর আমাদের আশেপাশে অসংখ্য ধারাবাহিকপ্রেমী মানুষ রয়েছে। যারা প্রতিদিন নিয়মিত তাদের পছন্দের ধারাবাহিক গুলি দেখে নিজেদের সময় কাটান। বিশেষ করে বাড়ির বড়রা, মা কাকিমায়েরা সবাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর দিনের শেষে এই ধারাবাহিকগুলি দেখতে বসে।

বহু জনপ্রিয় চ্যানেলের একাধিক বাংলা ধারাবাহিক হয়ে থাকে বর্তমানে। দর্শক নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখেন প্রতিদিন। তবে এই ধারাবাহিকগুলি নির্ভর করে থাকে পুরোটাই টিআরপি রেটিং এর উপরে। ধারাবাহিক গুলির জনপ্রিয়তা যত বেশি দর্শক মহলে হলে তত ভালো টিআরপি রেটিং। সুতরাং বোঝাই যাচ্ছে ধারাবাহিকের টিকে থাকার পেছনে টিআরপি রেটিং এর কতটা বড় ভূমিকা রয়েছে।

প্রতি সপ্তাহে এই টিআরপি রেটিং এর ফলাফল বের হয় আর তাতেই বোঝা যায় কোন ধারাবাহিক কোন ধারাবাহিকের চেয়ে একটু বেশি এগিয়ে রয়েছে। টিআরপি রেটিং কম থাকার পেছনে কিন্তু ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া সম্ভব। বহু বার এমন হয়েছে যে টিআরপি রেটিং মাসের পর মাস ধরে কম হওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন ধারাবাহিক।

আর দিনে দিনে বাংলা ধারাবাহিকের টিআরপি রেটিং কিন্তু আগের তুলনায় অনেক কমে যাচ্ছে। আগে যেখানে টিআরপি রেটিং তালিকায় ১০ এ ১০ পেত ধারাবাহিক গুলি। সেখানে বর্তমানে দাঁড়িয়ে সর্বোচ্চ টিআরপি নাম্বার ৭। সুতরাং বুঝতেই পারছেন কতটা হেরফের রয়েছে আগের আর এখনের টিআরপি রেটিং এর মধ্যে। আর হয়তো এর ফলেই এবারে বাংলা ধারাবাহিক গুলি বন্ধ হয়ে যেতে চলেছে। শোনা যাচ্ছে যে কটি চ্যানেলে বাংলা ধারাবাহিক সম্প্রচারিত হত সেই সব কটি চ্যানেলই বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই।

আরও পড়ুন: জলজ্যান্ত ধারাবাহিকের সর্বনাশ করল জি! প্রথমবার স্লট হারা নিম ফুলের মধু! চ্যানেলের উপর ক্ষুব্ধ দর্শক মহল!

তবে চিন্তা করার কারণ নেই ভারতে এমনটা হচ্ছে না। এমন ঘটনা ঘটছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। তবে টিআরপি রেটিং এর জন্য নয়, শোনা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের পারস্পারিক সম্পর্কের সমীকরণের জন্যই বন্ধ হয়ে যাচ্ছে ভারতীয় সবকটি চ্যানেল। এরপর থেকে বাংলাদেশে আর ভারতীয় কোন চ্যানেল সম্প্রচারিত হবে না। যার ফলে প্রতিবেশী দেশে ভারতীয় কোন ধারাবাহিক দেখা যাবে না।

Back to top button